Liver Health: লিভারের স্বাস্থ্য ফেরাতে কফির জুড়ি মেলা ভার, রোজ খেলে কী কী লাভ?

Published : Aug 30, 2026, 02:56 PM IST

Liver Health: সকাল সকাল এক কাপ গরম কফি না হলে অনেকেরই দিন শুরু হয় না। তবে জানেন কি, এই কফি আপনার লিভারকেও সুরক্ষিত রাখতে পারে? আসুন জেনে নিই, লিভারের স্বাস্থ্য রক্ষায় কফির ভূমিকা ঠিক কতটা।

PREV
15
লিভারের অসুখে মৃত্যুর ঝুঁকি কমায় কফি
গবেষণা বলছে, যাঁরা কফি পান করেন না, তাঁদের তুলনায় যাঁরা রোজ কফি খান, তাঁদের ক্রনিক লিভারের অসুখে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কম।
25
সিরোসিসের ঝুঁকি কমাতে পারে কফি
প্রতিদিন অতিরিক্ত দুই কাপ কফি পান করলে লিভার সিরোসিসের ঝুঁকি অনেকটাই কমে যায়। চিকিৎসকরা এমনটাই জানাচ্ছেন।
35
লিভার ক্যানসার প্রতিরোধে সাহায্য করে
গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন কফি পান করলে লিভার ক্যানসারের ঝুঁকিও কমে। এটি লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
45
ক্যাফিন ছাড়াও কফিতে অনেক গুণ
কফির উপকারিতার কারণ শুধু ক্যাফিন নয়। ক্যাফিনযুক্ত এবং ক্যাফিন ছাড়া, দুই ধরনের কফিই লিভারের জন্য বেশ উপকারী বলে মনে করা হয়।
55
দিনে কত কাপ কফি পান করা উচিত?
বিশেষজ্ঞদের মতে, লিভারের স্বাস্থ্যের জন্য প্রতিদিন ৩ থেকে ৪ কাপ কফি পান করা ভাল। তবে প্রত্যেকের নিজের শরীরের অবস্থা বুঝে কফি পান করা উচিত।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories