বিদেশে বেড়াতে গিয়ে পাসপোর্ট হারালে কী করবেন? আগে থেকেই জেনে রাখুন এই গুরুত্বপূর্ণ তথ্য

Published : Jul 27, 2026, 02:35 PM IST
passport fee hike 2026 new rules normal tatkal passport cost replacement fees india

সংক্ষিপ্ত

বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিদেশ ভ্রমণে গিয়ে পড়তে পারেন ভয়ঙ্কর বিপদে। কোনও কারণে যদি পাসপোর্ট হারিয়ে ফেলেন তাহলে কী হবে! ভেবে দেখেছেন? । কারণ, পাসপোর্ট ছাড়া বিদেশে পরিচয় প্রমাণ করা যেমন কঠিন, তেমনই নিজ দেশে ফেরাও সম্ভব নয়। তবে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে সমস্যার সমাধান করা যায়।

পাসপোর্ট হারানোর বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ (এফআইআর বা পুলিশ রিপোর্ট) দায়ের করুন। অভিযোগের একটি লিখিত কপি অবশ্যই সংগ্রহ করে রাখুন। পরবর্তী সময়ে দূতাবাসে নতুন পাসপোর্ট বা জরুরি ভ্রমণ নথির জন্য আবেদন করতে এই নথি প্রয়োজন হবে।

যে দেশে পাসপোর্ট হারিয়েছেন, সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন। দেশে জরুরি ভিত্তিতে ফিরতে হলে তারা প্রয়োজন অনুযায়ী ইমার্জেন্সি সার্টিফিকেট (Emergency Certificate) ইস্যু করতে পারে। আর যদি সেই দেশেই আরও কিছুদিন থাকার প্রয়োজন হয়, তাহলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।

যদি হারিয়ে যাওয়া পাসপোর্টেই ভিসার স্ট্যাম্প থাকে, তাহলে নতুন পাসপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী নতুন করে ভিসা বা ভিসা পুনঃপ্রদান (Reissue) করতে হতে পারে। পুলিশ রিপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথি থাকলে অনেক ক্ষেত্রেই এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।

বিদেশ সফরে বেরোনোর আগে পাসপোর্টের প্রথম ও শেষ পাতার ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি, পরিচয়পত্রের কপি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি আলাদা ব্যাগে রাখুন। পাশাপাশি মোবাইল বা ক্লাউড স্টোরেজেও স্ক্যান কপি সংরক্ষণ করলে প্রয়োজনে দ্রুত ব্যবহার করা সম্ভব হবে।

যদি কোনও ট্যুর অপারেটরের মাধ্যমে বিদেশে যান, তাহলে প্রথমেই তাদের সঙ্গে যোগাযোগ করুন। একা ভ্রমণ করলে হোটেল কর্তৃপক্ষের সাহায্য নিতে পারেন। ভাষাগত সমস্যা বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে।

ফেরার ঠিক আগে পাসপোর্ট হারিয়ে গেলে নির্ধারিত সময়ে জরুরি ভ্রমণ নথি পাওয়া কঠিন হতে পারে। সেক্ষেত্রে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে যাত্রার তারিখ পরিবর্তনের বিষয়ে আলোচনা করুন। জরুরি পরিস্থিতিতে অনেক বিমান সংস্থাই যাত্রীদের সহায়তা করে।

আন্তর্জাতিক ট্রাভেল ইনস্যুরেন্স থাকলে অবিলম্বে বিমা সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনীয় নথি, বিশেষ করে পুলিশ রিপোর্ট জমা দিলে অনেক ক্ষেত্রে পাসপোর্ট হারানোর কারণে হওয়া নির্দিষ্ট আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ পাওয়া যায়।

বিদেশ সফরের আগে যে দেশে যাচ্ছেন, সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটের ঠিকানা ও জরুরি ফোন নম্বর সংগ্রহ করে রাখুন। পাশাপাশি পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল কপি নিরাপদে সংরক্ষণ করুন। সামান্য এই প্রস্তুতিই বিপদের সময় বড় সহায়ক হতে পারে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Coffee Benefits: কফি খেলেই দূরে থাকবে এই রোগগুলি, জানুন ব্ল্যাক কফির কামাল
Pani Puri: ফুচকার আবিষ্কারক কি দ্রৌপদী? মহাভারতের এই অবাক করা গল্পটা জানেন?