LPG না Induction, কোনটি সস্তা আর দ্রুত রান্না করতে পারে? দেখুন তার চুলচেরা হিসেব

Published : Mar 12, 2026, 04:43 PM IST

LPG Vs Induction: ইরান যুদ্ধের কারণে ভারতে LPG গ্যাসের আকাল দেখা দিয়েছে। এই অবস্থায় অনেকেই বিলকল্পের চিন্তাভাবনা শুরু করেছেন। সেখানেই উঠে আসছে ইন্ডাকশনের কথা। তাই দেখুন কোনটি বেশি সস্তা আর দ্রুত রান্না করে। 

PREV
111
আকাল LPGর

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ লেগেছে ভারতেও। প্রায় বন্ধ তেল আর গ্যাস সরবরাহ। এই অবস্থায় গোটা দেশ জুড়েই প্রায় আকাল দেখা গিয়েছে রান্নার গ্যাসের।

211
LPGর সঙ্গেআলোচনায় ইন্ডাকশান

এই অবস্থায় আলোচনায় উঠে এসেছে ইন্ডাকশন। বাড়ি থেকে হোটেল- প্রায় সর্বত্রই আলোচনা হচ্ছে LPG আর ইন্ডাকশনের মধ্যে কোনটি বেশি সস্তা আর দ্রুত রান্না হয়।

311
ভারতে ভরসা LPG

বর্তমান ভারতে শহর থেকে গ্রাম- প্রায় সর্বত্রই রান্না হয় গ্যাসে। একদম প্রত্যন্ত এলাকায় রান্নার জন্য কাঠ, কয়লা ইত্যাদির ব্যবহার করা হয়। অধিকাংশ ভারতীয় মহিলার কাছে রান্নার জন্য প্রথম পছন্দই হল LPG।

411
LPGর আকালে দ্বিতীয় বিকল্পের সন্ধান

বর্তমানে রান্নার গ্যাসের আকালের কারণে দ্বিতীয় বিকল্প হিসবে উঠে এসেছে ইন্ডাকশান। আর সেই কারণে ভারতীয় গৃহিনীরা কোনটি সস্তার আর দ্রুত রান্না হয় তা নিয়ে দর কষাকষি শুরু করেছে।

511
LPGতে রান্না

বর্তমানে অধিকাংশ শহরে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৯০০ থেকে ১০০০ টাকা। ছোট পরিবার- সাধারণ তিন থেকে ৫ জনের পরিবারে একটি গ্যাস সিলিন্ডার সাধারণত ১ মাস চলে। কারো কারো ক্ষেত্রে কমবেশি হতে পারে।

611
ইন্ডাকশানের কথা

ইন্ডাকশন রান্নার কাজ ভিন্নভাবে করা হয় কারণ এটি বিদ্যুতে চলে। আগুন জ্বালানোর পরিবর্তে, ইন্ডাকশন প্লেট সরাসরি পাত্রটি গরম করার জন্য চৌম্বকীয় শক্তি ব্যবহার করে। আপনি যদি কখনও এটি ব্যবহার করে থাকেন, তাহলে লক্ষ্য করবেন যে প্যানটি দ্রুত গরম হয়ে যায় এবং চারপাশের পৃষ্ঠ তুলনামূলকভাবে ঠান্ডা থাকে।

711
অপচয় বেশি

আর সেই কারণে গ্যাসের ওভেনের চারপাশে প্রচুর পরিমাণে বাতাস থাকে। যারা দীর্ঘ সময় ধরে রান্না করেন তারা বুঝতে পারেন, কারণ তারা গ্যাসের তাপ অনুভব করেন। বিশেষজ্ঞদের কথায় ইন্ডাকশনে শক্তির অপচয় কম হয়। আর গ্যাসে বেশি।

811
শক্তি খরচ

ইন্ডাকশনে রান্নার জন্য প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ শক্তি খচর হয়। আর এলপিজির ওভেনে শক্তির খরচ হয় ৩৫ থেকে ৪০ শতাংশ।

911
টাকার হিসেব

মোটামুটিভাবে বলতে গেলে, একটি এলপিজি সিলিন্ডারের সমপরিমাণ রান্না করতে একটি ইন্ডাকশন কুকটপে প্রায় ৭০ থেকে ৮০ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে। অনেক শহরে যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ থেকে ৮ টাকা হয়, তাহলে তা প্রায় ৫৫০ থেকে ৬৫০ টাকা হয়ে যায়। কাগজে কলমে, এটি ইন্ডাকশন রান্নাকে কিছুটা সস্তা করে তোলে।

1011
কোনটায় দ্রুত রান্না হয়?

গ্যাস সাধারণত দুই বার তারও বেশি ওভেন একই সঙ্গে ব্যবহার করা যায়। তবে একটি ইন্ডাকশনে একটি মাত্র রান্না একই সময় করা যায়। তাই একাধিক পদ রান্নার জন্য ইন্ডাকশনের তুলনায় গ্যাস ওভেনই শ্রেয়।

1111
রান্নার ধরন

একেকটি পরিবারে রান্নার ধরন ভিন্ন হয়। দীর্ঘক্ষণ সিদ্ধ করা, গভীর ভাজা, অথবা একটি বৃহৎ পরিবারের জন্য খাবার তৈরি করা বিদ্যুতের খরচ বাড়ায়। গ্যাস কখনও কখনও এই কাজগুলি আরও আরামদায়কভাবে পরিচালনা করে। পাশাপাশি রয়েছে বাসনপত্র। ইন্ডাকশনের জন্য সম্পূর্ণ আলাদা বাসন লাগে। সেগুলি একসঙ্গে কেনাকাটা করাও খরচ সাপেক্ষ।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories