Roasted Chicken: এবার গরমে বানিয়ে ফেলুন কাঁচা আম পোড়া চিকেন! একদম একঘেয়ে মুখের স্বাদ বদলে দেবে..

Published : Apr 12, 2026, 10:22 PM IST
Moroccan Roasted Chicken

সংক্ষিপ্ত

গরমের দিনে কাঁচা আমপোড়া শরবত তো আমরা ঘরে ঘরে খেয়েই থাকি কিন্তু কাঁচা আম পোড়া চিকেন খেতে যেমন সুস্বাদু এবং খুবই বানানো সহজ। বানিয়ে দেখুন।

আম পোড়া চিকেন হলো একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার। যেখানে পোড়া কাঁচা আমের টক-ঝাল স্বাদের সাথে মুরগির মাংসের স্মোকি ফ্লেভার মিশে তৈরি হয় এক অপূর্ব স্বাদ। এটি মূলত কাঁচা আম পুড়িয়ে, তার পাল্প বের করে পেঁয়াজ-আদা-রসুন বাটার সাথে কষিয়ে তৈরি করা হয়। গরম ভাতের সাথে এই পদটি অত্যন্ত সুস্বাদু লাগে।

প্রয়োজনীয় উপকরণ:

* চিকেন: ৫০০-৭০০ গ্রাম (ছোট টুকরো করা) * কাঁচা আম: ২টো (মাঝারি আকারের) * পেঁয়াজ: ২টো (কুচি করা) * আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ * কাঁচা লঙ্কা: ৪-৫টি (পোড়ানো) * গোটা জিরে: ১/২ চা চামচ * তেজপাতা: ১-২টি * হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ * কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ * সর্ষের তেল: ২-৩ টেবিল চামচ * নুন ও চিনি: স্বাদমতো।

প্রস্তুত প্রণালী:

১. আম পোড়ানো: কাঁচা আমগুলো সরাসরি আঁচে অথবা তাওয়ায় দিয়ে পুড়িয়ে নিতে হবে যতক্ষণ না খোসা কালো এবং ভেতরটা নরম হয়। এরপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে পাল্প বের করে নিন। ২. পেস্ট তৈরি: পোড়ানো আম, পোড়ানো কাঁচা লঙ্কা, আদা ও রসুন একসাথে পেস্ট করে নিন। ৩. রান্না: কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি সোনালী করে ভাজুন। ৪. কষানো: আদা-রসুন ও আমের মিশ্রণটি কড়াইতে দিয়ে দিন। সাথে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা তেল ছাড়া পর্যন্ত কষান। ৫. চিকেন রান্না: চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন। পরিমাণমতো নুন ও সামান্য চিনি দিয়ে ঢেকে দিন। চিকেন থেকে জল বের হবে। ৬. গ্রেভি: প্রয়োজন হলে সামান্য গরম জল দিন। ঢাকা দিয়ে লো আঁচে চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। ৭. ফিনিশিং: গ্রেভি ঘন হয়ে এলে নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

টিপস: আম পোড়ানোর সময় আঁচ মিডিয়াম রাখবেন, নাহলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা শক্ত থাকবে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Ginger Water: শরীরে প্রদাহ কমার সঙ্গে ওজনও কমতে পারে আদার ব্যবহারে, জানুন কীভাবে..
Chapli Kabab: বিকেলের বৈঠকে আড্ডার সাথে হয়ে যাক চপলি কাবাব, রইলো রেসিপি