মাত্র কয়েকটি উপকরণেই বাড়িতে বানান চিকেন মালাই কাবাব, রইল সহজ রেসিপি

Published : Jul 26, 2026, 07:25 PM IST
Murg Malai Kebab

সংক্ষিপ্ত

রেস্তোরাঁর স্বাদ এখন বাড়িতেই। মাত্র কয়েকটি উপকরণ আর সহজ কয়েকটি ধাপে বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিকেন মালাই কাবাব। বর্ষায় বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইলের চিকেন মালাই কাবাব

বাইরে থেকে অর্ডার করার দিন শেষ। আজ বাড়িতেই বানান মুখে লেগে থাকার মতো ক্রিমি চিকেন মালাই কাবাব। সময় লাগবে মাত্র ৩০ মিনিট।

*উপকরণ*

*১.* বোনলেস চিকেন - ৫০ গ্রাম, ছোট টুকরো করা

*২.* টক দই - ১/২ কাপ, জল ঝরানো

*৩.* ফ্রেশ ক্রিম - ১/৪ কাপ

*৪.* আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ

*৫.* নুন - স্বাদমতো

*৬.* সাদা গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ

*৭.* লেবুর রস - ১ চা চামচ

*৮.* চিজ - ১ কিউব, গ্রেট করা - অপশনাল

*৯.* বাটার - ১ টেবিল চামচ, ভাজার জন্য

*১০.* কয়লা আর ঘি - ১ চা চামচ, স্মোকি ফ্লেভারের জন্য

*প্রণালী*

*স্টেপ ১: ম্যারিনেশন তৈরি করুন*

একটা বড় বাটিতে টক দই, ফ্রেশ ক্রিম, আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর গ্রেট করা চিজ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

*স্টেপ ২: চিকেন ম্যারিনেট করুন*

এই মিশ্রণে চিকেনের টুকরোগুলো দিয়ে দিন। হাত দিয়ে ভালো করে মাখান যাতে প্রতিটা পিসে মশলা ঢোকে। এরপর ঢাকা দিয়ে ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

*স্টেপ ৩: কাবাব সেঁকুন*

ননস্টিক তাওয়ায় ১ টেবিল চামচ বাটার গরম করুন। ম্যারিনেট করা চিকেনের পিসগুলো তাওয়ায় সাজিয়ে দিন। ঢাকা দিয়ে কম আঁচে ৮-১০ মিনিট এপিঠ-ওপিঠ করে ভাজুন। মাঝে মাঝে উপর থেকে বাটার ব্রাশ করে দিন।

*স্টেপ ৪: স্মোকি ফ্লেভার ও দিন*

একটা ছোট বাটি তাওয়ার মাঝে বসিয়ে দিন। গরম কয়লা বাটিতে রেখে তার উপর ১ চা চামচ ঘি ঢেলে দিন। সাথে ধোঁয়া উঠবে। তখনই পুরো পাত্র ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিন।

*স্টেপ ৫: পরিবেশন*

গরম গরম চিকেন মালাই কাবাব পেঁয়াজের রিং, লেবুর টুকরো আর পুদিনার চাটনির সাথে পরিবেশন করুন।

কয়েকটি টিপস্:

*১.* চিকেন নরম করতে চাইলে ম্যারিনেশনে আধ চা চামচ চিনি মিশিয়ে দিন।

*২.* ঘরে ক্রিম না থাকলে ২ টেবিল চামচ মেয়োনিজ আর ১ টেবিল চামচ দুধের সর ব্যবহার করুন।

দেখলেন তো কত সহজ। উইকেন্ডে বা অতিথি এলে ঝটপট বানিয়ে ফেলুন এই চিকেন মালাই কাবাব।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Acid Reflux: বুক জ্বালা করছে? এই খাবারগুলো খেলেই মিলবে আরাম
Dark Chocolate: ডার্ক চকোলেট খেলে কি ওজন কমে? জানুন এর অবাক করা গুণ