ফেসবুকে একই পোস্ট দেখে ক্লান্ত? আসছে 'ইওর অ্যালগরিদম', নিজের ফিড নিজেই সাজাবেন

Published : Nov 26, 2026, 03:36 PM IST
facebook instagram whatsapp subscription service launched by meta what it means

সংক্ষিপ্ত

ফেসবুকে একই ধরনের কনটেন্ট বারবার আসায় বিরক্ত? এবার সেই সমস্যার সমাধান আনছে মেটা। 'ইওর অ্যালগরিদম' নামে নতুন AI ফিচারে ইউজাররা নিজেরাই ঠিক করতে পারবেন ফিড এবং রিলসে কী দেখতে চান আর কী চান না।

সোশাল মিডিয়া এখন নিত্যদিনের সঙ্গী। কাজের ফাঁকে, অবসরে থেকে থেকে একবার করে ফেসবুকের ফিডে চোখ না বুলিয়ে যেন শান্তি নেই। কিন্তু সমস্যা হল, একই ধাঁচের কনটেন্ট বারবার যেন ভিড় করে আসছে! এই অভিজ্ঞতা কম বেশি সকলেরই। এবার সেই অভিজ্ঞতা বদলে যাবে! তেমনটাই পরিকল্পনা মেটার।

মার্ক জুকারবার্গের সংস্থা এবার ইউজারদের ফিড নিয়ন্ত্রণ করার অধিকার দিতে চাইছে। সংস্থা ‘ইওর অ্যালগরিদম’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এক নয়া ফিচার চালু করছে। এর মাধ্যমে ইউজাররা স্পষ্ট জানিয়ে দিতে পারবেন তাঁরা ঠিক কী ধরনের কনটেন্ট বেশি দেখতে চান এবং কী ধরনের বিষয় এড়িয়ে চলতে চান।

ফলে অপছন্দের কনটেন্ট স্ক্রল করে এড়িয়ে যাওয়ার দিন শেষ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সরাসরিই ইউজারদের হাতেই থাকবে নিয়ন্ত্রণের ব্যাটন। ইউজাররা সরাসরি তাঁদের পছন্দের তালিকায় নতুন বিষয় যোগ করতে পারবেন অথবা কোনো বিষয় বাদ দিতে পারবেন।

এই ফিচারটি ফেসবুক ফিড এবং রিলস — উভয় ক্ষেত্রেই কাজ করবে বলে এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। ‘ইওর অ্যালগরিদম’-এ থাকবে দুটি তালিকা — ‘ইন্টারেস্টেড ইন’ আর ‘নট ইন্টারেস্টেড ইন’। নাম থেকেই পরিষ্কার, পছন্দ ও অপছন্দ এই দুই অংশে জানিয়ে দিতে হবে। ব্যাস। তাহলেই আপনার ফিড ভরে থাকবে আপনার পছন্দের কনটেন্টে।

এতদিন অ্যালগরিদম ঠিক করত আপনি কী দেখবেন। এবার থেকে আপনিই ঠিক করবেন অ্যালগরিদম কীভাবে কাজ করবে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে? অবহেলা নয়, শরীরের এই ৫ গোপন রোগ হতে পারে আসল কারণ
Constipation: কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে এই খাবারগুলো