
Money Plant: আপনার বাড়ির মানি প্ল্যান্ট কি হঠাৎ শুকিয়ে যাচ্ছে? পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে? ভাবছেন এটা সাধারণ ব্যাপার? শাস্ত্র কিন্তু বলছে অন্য কথা। শাস্ত্র মতে, মানি প্ল্যান্ট শুকিয়ে যাওয়ার অর্থ হল আপনার সংসারের উপর কোনও বড় আর্থিক আঁচ আসতে চলেছে (Money Plant)। বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে মানি প্ল্যান্টকে মা লক্ষ্মী ও কুবের দেবতার প্রতীক মনে করা হয়। তাই এই গাছে হলুদ পাতা বা শুকনো ডালের উঁকিঝুঁকি মানেই পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে। জ্যোতিষীরা বলছেন, হয়তো আগামী দিনে এমন কোনও খারাপ খবর আসতে চলেছে, যার জন্য আপনার বহু কষ্টে জমানো টাকা জলের মতো খরচ হয়ে যাবে। হঠাৎ অসুখ, চাকরিতে সমস্যা বা বড় কোনও ক্ষতি হতে পারে।
১. শুকনো পাতা কেটে ফেলুন: প্রথমেই একটা পরিষ্কার কাঁচি দিয়ে গাছের হলুদ বা শুকিয়ে যাওয়া পাতাগুলো দ্রুত কেটে ফেলুন। শাস্ত্র মতে, গাছে মরা পাতা জমিয়ে রাখা একেবারেই ঠিক নয়। এতে ঘরে নেগেটিভ এনার্জি বাড়ে এবং আর্থিক ক্ষতি আরও দ্রুত হয়।
২. ডালপালা ছাঁটুন: শুধু পাতা নয়, মানি প্ল্যান্টের শুকনো ডালপালাগুলোও ছেঁটে ফেলা বুদ্ধিমানের কাজ। এতে গাছ নতুন করে বাঁচার শক্তি পায়। বাস্তু মতে, শুকনো ডাল কেটে ফেললে আটকে থাকা দুর্ভাগ্যও কেটে যায়।
৩. সঠিক আলো-বাতাস দিন: গাছটা কোথায় রেখেছেন, সেদিকে একটু নজর দিন। খেয়াল রাখবেন, গাছে যেন পর্যাপ্ত আলো আর বাতাস পৌঁছয়। বাস্তু মতে, মানি প্ল্যান্ট উত্তর-পূর্ব দিকে রাখা শুভ। তবে কড়া রোদে মানি প্ল্যান্ট রাখবেন না, এতে পাতা তাড়াতাড়ি পুড়ে যায়। সপ্তাহে ২-৩ বার জল বদলান বা মাটি হালকা ভেজা রাখুন।
৪. লাল সুতোর টোটকা – সবচেয়ে কার্যকরী উপায়: জ্যোতিষশাস্ত্রে একটা দারুণ টোটকার কথা বলা রয়েছে। শুক্রবার দিন, যা মা লক্ষ্মীর বার, মানি প্ল্যান্টের টবের গায়ে বা গাছের গোড়ায় একটা লাল রঙের সুতো বা মৌলি বেঁধে দিন। জ্যোতিষবিদদের মতে, লাল রঙ নেগেটিভ শক্তিকে দূরে রাখে। এই ছোট্ট কাজটা করলে বাস্তুর খারাপ প্রভাব খুব দ্রুত কেটে যায় এবং খরচের ভয়টাও অনেক কমে। আর্থিক সমৃদ্ধি ফিরে আসে।
মনে রাখবেন, গাছ শুধু শোভাই বাড়ায় না, আপনার ভাগ্যের ইঙ্গিতও দেয়। তাই অবহেলা না করে আজই যত্ন নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News