গোটা গরম মশলা দিয়ে এইভাবে কষিয়ে রান্না করুন মাটন কষা, রইল তার রেসিপি

Published : Feb 04, 2026, 06:06 PM IST
Mutton paya soup

সংক্ষিপ্ত

রবিবার হোক বা অন্য দিন খাবার মেনুতে যদি থাকে মাটন তাহলে সোনায় সোহাগা। পেঁয়াজ ও মাংস ভালো করে কষিয়ে, টক দই ও আদা-রসুন দিয়ে মাখামাখা গ্রেভি তৈরি করে কম আঁচে ঢেকে রান্না করলে মাংস সুস্বাদু ও নরম হয়, গোটা মসলা দিয়ে বানিয়ে ফেলুন মাটন কষা। 

গোটা গরম মশলা ও সরষের তেলে তৈরি মাটন কষা এক অনন্য ঘরোয়া রেসিপি। মা ঠাকুমাদের আমল থেকে খাঁসির মাংস রান্না করার সময় ঝাঁজ ওঠা সর্ষের তেল এবং তেলে গোটা গরম মশলা ফোড়ন আর গোটা গরম মশলা বাটা দিয়ে রান্না করা এক অনবদ্য সংমিশ্রণ ছিল। এইভাবে রান্না করলেই বাড়ি গন্ধে ছেয়ে যেতো। চেটেপুটে এক থালা ভাত অনায়াসেই উঠে যেত। তাই আজকে আবারো ঠিক সেইরকম ভাবে খাঁসির মাংস গোটা গরম মসলা দিয়ে রান্না করার পদ্ধতি জেনে নেওয়া যাক।

এতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা ফোড়ন দিয়ে কষানো হয়, যা রান্নায় সুগন্ধ আনে। পেঁয়াজ ও মাংস ভালো করে কষিয়ে, টক দই ও আদা-রসুন দিয়ে মাখামাখা গ্রেভি তৈরি করে কম আঁচে ঢেকে রান্না করলে মাংস সুস্বাদু ও নরম হয়

*বিস্তারিত রেসিপি ও পদ্ধতি*:

• প্রস্তুতি ও ম্যারিনেশন: প্রথমে ৫০০-৬০০ গ্রাম মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এতে টক দই, আদা-রসুন বাটা, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা এবং সরষের তেল দিয়ে মাখিয়ে অন্তত ১-২ ঘণ্টা রেখে দিন।

• ফোড়ন ও কষানো: কড়াইতে সরষের তেল গরম করে গোটা গরম মশলা (তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ) ও গোটা গোলমরিচ ফোরন দিন। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন।

• মশলা কষানো: ম্যারিনেট করা মাংস দিয়ে উচ্চ আঁচে ৮-১০ মিনিট কষান যতক্ষণ না তেল আলাদা হয়। এরপর টমেটো কুচি, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষান।

• ধিম আঁচে রান্না: মাংস কষানোর সময় ঢাকা দিয়ে ঢিমে আঁচে রান্না করুন। মাংস নরম করতে কিছুটা গরম জল ব্যবহার করতে পারেন।

• ফিনিশিং: সবশেষে গরম মশলা গুঁড়ো, সামান্য ঘি ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

এইভাবে তৈরি মটন কষা রুটি, পরোটা বা ভাতের সাথে দারুন লাগে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Amazon World Cup Sale: আমাজনের বিশ্বকাপ সেল! স্মার্ট টিভিতে ৬৫ শতাংশ ছাড়, সময় আর মাত্র ১দিন..
Gardening Tips: মাটি লাগবে না, জলের বোতলেই হবে গাছ, রইল গাছের যত্নের বিশেষ টিপস