High Blood Pressure: হাই প্রেসার কন্ট্রোলে রাখতে চান? ডায়েটে রাখুন এই ৫টি জরুরি পানীয়

Published : Jun 21, 2026, 12:27 PM IST

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে না রাখলে হার্টের রোগ, স্ট্রোকের মতো গুরুতর সমস্যা হতে পারে। প্রেসার কমাতে ডায়েটে রাখুন এই কয়েকটি স্বাস্থ্যকর পানীয়, যা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে।

PREV
16
জবা ফুলের চা
জবা ফুলের চা গরম বা ঠান্ডা, দুভাবেই খাওয়া যায়। এর মধ্যে থাকা পলিফেনল রক্তনালীকে প্রসারিত করে, যা ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে।
26
ডালিমের রস
ডালিমের মধ্যে প্রচুর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ধমনীর স্বাস্থ্য রক্ষা করে এবং উচ্চ রক্তচাপের জন্য দায়ী এনজাইমের কাজ আটকে দেয়।
36
বিটের জুস
বিটে প্রচুর পরিমাণে ডায়েটারি নাইট্রেট থাকে, যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই উপাদান রক্তনালীকে প্রসারিত করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। হাই প্রেসারের রোগীরা রোজ বিটের রস খেলে প্রেসার অনেকটাই কমে।
46
কমলালেবুর রস
কমলালেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। হাই প্রেসারের রোগীরা প্রতিদিন কমলালেবুর রস খেলে রক্তচাপ কমাতে সাহায্য পাবেন।
56
প্রুন জুস
প্রুন হার্টের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং ফাইবার ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। মহিলারা এর থেকে দৈনিক পটাশিয়াম চাহিদার প্রায় ২৭ শতাংশ পেতে পারেন।
66
বিশেষ সতর্কতা
এই পানীয়গুলো ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সাহায্য করে ঠিকই, কিন্তু যারা আগে থেকেই ওষুধ খান, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই এগুলো ডায়েটে যোগ করবেন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories