শীতের সময় বাড়িতে থাকা নিম গাছ বেশ সতেজ থাকে। এই ঠান্ডায় নিজের যত্নে এই গাছটি নানাভাবে ব্যবহার করা যায়। মাউথওয়াশ থেকে শুরু করে ফেসপ্যাক—কীভাবে ব্যবহার করবেন জেনে নিন।
26
প্রাকৃতিক ব্রাশ!
নিমের ডাল দাঁতন হিসেবে ব্যবহার করুন। এটি সস্তা, প্রাকৃতিক এবং চিকিৎসকদের দ্বারা স্বীকৃত। তবে খুব জোরে ঘষবেন না, কারণ দাঁতের এনামেল নষ্ট হতে পারে। বহু বছর ধরে এই প্রাচীন কৌশলটি চলে আসছে। এছাড়াও নিম পাতা ও হলুদ একসঙ্গে ফুটিয়ে প্রাকৃতিক অ্যান্টি-সেপটিক মাউথওয়াশ তৈরি করতে পারেন।
36
ফেসপ্যাক
তাজা নিম পাতা বেটে তার সঙ্গে মুলতানি মাটি, একটু গোলাপ জল এবং মধু মিশিয়ে নিন। ব্যাস, আপনার ব্রণ দূর করার ফেসপ্যাক তৈরি!
ব্রণ নিয়ে ভুগছেন? চিন্তা নেই। কিছু নিম পাতা ফুটিয়ে, জলটা ছেঁকে ঠান্ডা হতে দিন। এরপর ওই জলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। আপনার প্রাকৃতিক ফেস টোনার তৈরি। এটি পোড়া জায়গা, র্যাশ এবং বগলের চুলকানি কমাতেও ব্যবহার করতে পারেন।
56
চুল পরিষ্কার
শীতকালে খুশকি নিয়ে জেরবার? টক দই, একটা ডিম আর নিম পাতা বাটা একসঙ্গে মিশিয়ে নিন। এবার মাথার ত্বকে মেখে ভালো করে ধুয়ে ফেলুন। এছাড়াও নিম পাতা এবং জবা ফুল ফুটিয়ে চুলের জন্য প্রাকৃতিক জল তৈরি করতে পারেন।
66
নিম শটস
ত্বক ও পেট পরিষ্কার রাখতে এবং শরীরের প্রদাহ কমাতে প্রতিদিন সকালে খালি পেটে এক শট খাঁটি নিমের রস খান।