নিজের অজান্তেই প্রতিদিন এই কাজ করছেন, সাবধান না হলে সন্তানের বাবা হতে পারবেন না

Published : Dec 03, 2022, 06:26 PM IST
Head bath

সংক্ষিপ্ত

একটানা গরম জল দিয়ে স্নান করলে ছেলেদের ফার্টিলিটি কমে যায়। ছেলেরা দীর্ঘ সময় গরম জল দিয়ে স্নান করলে সন্তান হওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। তাই বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে সবসময় ঠান্ডা জল দিয়ে স্নান করা উচিত।

ওয়ার্ক ফর্ম হোম করতে গিয়েই শরীরের বারোটা বাজছে। স্নানের সময় থেকে খাওয়ার সময় কোনওটার যেন সঠিক সময় নেই। খেতে হয় খাওয়া বিষয়টা যেন এরকম দাঁড়িয়ে গেছে। স্নান করা নিয়ে নানা অভিমত রয়েছে। সকাল সকাল স্নান করে দিন শুরু করলে শরীরও যেমন ফ্রেশ থাকে তেমনই মনও তরতাজা থাকে। তবে অনেকেই আবার সকালের পরিবর্তে রাতে স্নান করতে বেশি পছন্দ করেন। স্নান করা নিয়ে নানা মুনির নানা মত থাকলেও বিশেষজ্ঞদের মতে, স্নান করার জন্য কোনও সময় নেই। নিজের পছন্দমতো যে কোনও সময়ই স্নান করা যেতে পারে।আর কাজের শেষে রাতের বেলা বেশিরভাগ দিন স্নান করছেন অনেকেই। আর রাতের বেলা স্নান করা মানেই কেউ কেউ আবার গরম জলে করছেন। কিন্তু গরম জলে স্নান করা শরীরের জন্য কতটা ভাল না খারাপ সেটা আমরা খেয়ালও করি না। কিন্তু স্নান করার জন্য অনেকেই ঠান্ডা-গরম জল বেছে নেন। আর এতেই অজান্তে শরীরের ক্ষতি করছি নিজেরাই।

গরম জল দিয়ে স্নান করলে ত্বকের আদ্রর্তা কমে যায়। যার ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। এর ফলে ধীরে ধীরে ত্বকের সৌন্দর্য হ্রাস পায়। তাই খুব প্রয়োজন না পরলে যতটা পারবেন গরম জলে স্নান না করুন। একটানা গরম জল দিয়ে স্নান করলে ছেলেদের ফার্টিলিটি কমে যায়। ছেলেরা দীর্ঘ সময় গরম জল দিয়ে স্নান করলে সন্তান হওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। তাই বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে সবসময় ঠান্ডা জল দিয়ে স্নান করা উচিত। সমীক্ষায় আরও দেখা গেছে, একটানা গরম জল দিয়ে স্নান করলে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকী হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা বাড়ে। তাই যাদের হার্টের সমস্যা রয়েছে তারা ভুল করেওও গরম জল দিয়ে স্নান করবেন না।

 

 

ঠান্ডা জলে স্নান করলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তার ফলে নানা ধরনের সংক্রমনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। যাদের হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে বড় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রতিদিন গরম জলে স্নান করলে মাথা ঘোরা, শরীর দুর্বল এই ধরনের নানা সমস্যা দেখা যায়। গবেষণায় দেখা গেছে, গরম জলে স্নান করলে রক্তচাপে পরিবর্তন দেখা যায় এবং শরীরে নানান সমস্যা দেখা যায়। তাই দিন হোক বা রাত খাবার খাওয়ার পর ভুল করেও গরম জলে স্নান করবেন না। এতে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Silver Bangles : রুপোর দামে ২২ ক্যারেটের জৌলুস, দেখুন ডিজাইন
প্রতিদিন দুই কোয়া রসুন খান, জানুন এর কারণ