দীঘা - মন্দারমনি পৌঁছানো এখন আরও সহজ! দীঘায় তৈরি হচ্ছে নতুন হল্ট স্টেশন

Published : Feb 08, 2026, 11:11 PM IST
An illuminated view of the Digha Jagannath Temple

সংক্ষিপ্ত

এই নতুন বালিসাই স্টেশন টি দীঘা এবং মন্দারমণিগামী পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যেসব পর্যটকরা মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুর যাবেন তাদের সুবিধা হবে এই স্টেশনের জন্য।

এবার নতুন হল্ট স্টেশন তৈরি হচ্ছে দিঘা লাইনে। দিঘা-তমলুক শাখায় বালিসাই হল্ট স্টেশন তৈরির জন্য রেলের প্রাথমিক সমীক্ষা সম্পূর্ণ হয়েছে। দীঘা-তমলুক লাইনে পর্যটন ও স্থানীয় যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বালিসাই (Balisai) নামক স্থানে নতুন হল্ট স্টেশন তৈরির পরিকল্পনা চূড়ান্ত করেছে রেল। এই স্টেশনের প্রাথমিক সমীক্ষা সম্পন্ন হয়েছে, যা মন্দারমণি ভ্রমণকারীদের জন্য দিঘা বা কাঁথির ওপর নির্ভরতা কমিয়ে যাতায়াত সহজতর করবে।

রেল দফতরের আধিকারিকদের উপস্থিতিতে সম্প্রতি প্রাথমিক সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়েছে। এই হল্ট স্টেশনের জন্য এলাকাবাসীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। এ বিষয়ে পাঁশকুড়া-হলদিয়া-দিঘা (Digha) সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ সভাপতি জানান, রেল দফতরের কাছে তাঁরা একাধিক বার আবেদন করেছেন। এমনকি কাঁথির সাংসদের মাধ্যমেও দাবিপত্র পাঠানো হয়। অবশেষে পূরণ হচ্ছে সেই দাবি।

নতুন হল্ট স্টেশন (বালিসাই) সংক্রান্ত বিস্তারিত আলোচনা:

* অবস্থান ও গুরুত্ব: দিঘা-তমলুক রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হলো বালিসাই। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি স্টেশনের। এবার রেলের প্রাথমিক সমীক্ষা শেষ হওয়ায় এটি বাস্তবায়নের পথে।

* মন্দারমণি ভ্রমণ সহজ: বর্তমানে মন্দারমণি যাওয়ার জন্য পর্যটকদের দিঘা বা কাঁথি স্টেশনে নেমে অটো/ট্যাক্সি নিতে হয় বালিসাই হল্ট স্টেশন চালু হলে, এখান থেকে মন্দারমণি অনেক কম সময়ে ও সহজে পৌঁছানো যাবে।

* আর্থ-সামাজিক উন্নয়ন: এই হল্ট স্টেশন চালু হলে এই অঞ্চলের পর্যটন শিল্প নতুন গতি পাবে এবং স্থানীয় ব্যবসায়ীরা বিশেষভাবে উপকৃত হবেন।

* রেল যোগাযোগ ব্যবস্থা: পূর্ব মেদিনীপুরের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বালিসাই হল্ট স্টেশনটি চালু হলে দিঘা, মন্দারমণি এবং সংলগ্ন উপকূলীয় এলাকার পর্যটন পরিকাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

ক্যান্সারের কোন কোন টিকা ভারতে রয়েছে ও খরচ কত জানেন কী? জেনে নিন সমস্ত তথ্য বিশদে
এই ভুলগুলো বিদ্যুতের অপচয়ের কারণ হতে পারে