
সন্তান জন্মের পর তার স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হয় বাবা-মাকে। বিশেষ করে নবজাতকের ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন বাড়তি সতর্কতা। অনেক অভিভাবকই মনে করেন, শিশুকে প্রতিদিন স্নান করালে বা সুগন্ধি সাবান, বডি ওয়াশ মাখালেই সে বেশি পরিষ্কার ও সুস্থ থাকবে। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই ধারণাই অনেক সময় বিপদ ডেকে আনে। নবজাতকের ত্বক বড়দের তুলনায় ৫ গুণ বেশি পাতলা ও সংবেদনশীল হয়। তাই একটু ভুলেই র্যাশ, অ্যালার্জি বা সংক্রমণ হতে পারে।
না। জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ প্রতিদিন স্নান করানোর প্রয়োজন নেই। চিকিৎসকদের মতে, সপ্তাহে ২-৩ বার ঈষদুষ্ণ জলে স্নানই যথেষ্ট। প্রতিদিন স্নান করালে শিশুর ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়, ফলে ত্বক শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। বাকি দিনগুলোয় হালকা গরম জলে নরম কাপড় ভিজিয়ে গলা, বগল, ডায়পার এরিয়ার ভাঁজগুলো ভালো করে মুছে দিন। এটাই স্পঞ্জ বাথ।
একদম না। জন্মের পর প্রথম ১ মাস কোনও ধরনের সাবান, বডি ওয়াশ, শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। শুধু পরিষ্কার জলই যথেষ্ট।
যদি ব্যবহার করতেই হয়, তাহলে—
মনে রাখবেন, নবজাতকের জন্য কম প্রসাধনীই সবচেয়ে ভালো। অতিরিক্ত পরিষ্কারের চক্করে তার কোমল ত্বকের ক্ষতি করবেন না। কোনও র্যাশ, লালচে ভাব বা অতিরিক্ত শুষ্কতা দেখলে নিজে থেকে কিছু না মাখিয়ে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News