
অষ্টমীতে সকালে অঞ্জলি, বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা, রাতে প্যান্ডেল হপিং। ১২-১৪ ঘণ্টা বাইরে। এই লম্বা সময়ে মেকআপ ঠিক রাখা চ্যালেঞ্জ। পার্লারে গিয়ে সাজলেও দুপুরে ঘামে সব শেষ।
তাই মেকআপ আর্টিস্টদের একটাই টোটকা - ভারী মেকআপ নয়, স্মার্ট টাচ-আপ কিট।
১. ব্লটিং পেপার / অয়েল কন্ট্রোল টিস্যু: এটা আপনার সবচেয়ে বড় বন্ধু। মুখ তেলতেলে হলেই পাউডার ঘষবেন না। আগে ব্লটিং পেপার দিয়ে আলতো করে চেপে তেল তুলে নিন। মেকআপ উঠবে না, কিন্তু তেল উধাও হবে।
২. মিনি কমপ্যাক্ট পাউডার: তেল তোলার পর হালকা করে কমপ্যাক্ট বুলিয়ে নিন। টি-জোনে বেশি তেল জমে, সেখানে ভালো করে দিন। ফাউন্ডেশন ক্যারি করার দরকার নেই।
৩. ফেস মিস্ট / মেকআপ ফিক্সার স্প্রে: ছোট স্প্রে বোতলে গোলাপ জল বা ফিক্সার ভরে রাখুন। মুখ ড্রাই লাগলে ২ বার স্প্রে করুন। মেকআপ আবার ফ্রেশ হয়ে যাবে, লকও থাকবে।
৪. আপনার পছন্দের লিপস্টিক: পুজোয় খাওয়া-দাওয়া, জল খাওয়া লেগেই আছে। লিপস্টিক উঠে যাবেই। যে শেডটা পরে বেরিয়েছেন, সেটাই ছোট সাইজে ব্যাগে রাখুন। লিপ লাইনার দিয়ে আউটলাইন করে লিপস্টিক পরলে বেশি থাকে।
৫. ওয়াটারপ্রুফ কাজল ও মাসকারা: সাধারণ কাজল গরমে লেপ্টে পান্ডা আই করে দেয়। তাই ওয়াটারপ্রুফ কাজল মাস্ট। তবুও টাচ-আপের জন্য ছোট কাজল পেন্সিল রাখুন।
৬. কটন বাড ও মিনি ওয়াইপস: লিপস্টিক ছড়িয়ে গেলে বা আইলাইনার ঘেঁটে গেলে কটন বাড দিয়ে নিমেষে ঠিক করা যায়। আর ভেজা ওয়াইপস দিয়ে ঘাড়, হাত মুছে নিতে পারবেন।
৭. পারফিউম, সেফটিপিন ও ববি পিন: সারাদিনের ঘামে গন্ধ হওয়া স্বাভাবিক। পকেট পারফিউম রাখুন। আর শাড়ি বা চুল সামলাতে ২টো সেফটিপিন ও ববি পিন রাখলে হঠাৎ বিপদে পড়তে হবে না।
বেরোনোর আগে ২টো প্রো টিপস:
সকালে মেকআপের আগে মুখে বরফ ঘষে নিন, প্রাইমার লাগান। তাহলে ঘাম কম হবে। আর ভারী ফাউন্ডেশনের বদলে হালকা BB ক্রিম বা CC ক্রিম ব্যবহার করুন, পুজোর গরমে অনেকটাই ফ্রেশ লাগবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News