Digital Detox: ফোনের রিলসেই দিন শেষ হয়ে যাচ্ছে? ৫টি সহজ উপায়ে করুন ডিজিটাল ডিটক্স

Published : Sep 22, 2026, 12:52 AM IST
Watching Reels

সংক্ষিপ্ত

সারাদিন ফোনে চোখ? ঘুম, কাজ, সম্পর্ক নষ্ট হচ্ছে। দিনের বড় একটা সময় ল্যাপটপের সামনে কাজ করা এবং রাতে ঘুমোতে যাওয়ার আগেও স্মার্টফোনে চোখ রাখা, আধুনিক জীবনের এই অভ্যাস (Digital Detox) এখন অনেকের দৈনন্দিন রুটিনের অংশ। ফোন ছাড়া থাকার ৫টি সহজ উপায় রইল।

সারাদিন ফোনে চোখ? ঘুম, কাজ, সম্পর্ক নষ্ট হচ্ছে। দিনের বড় একটা সময় ল্যাপটপের সামনে কাজ করা এবং রাতে ঘুমোতে যাওয়ার আগেও স্মার্টফোনে চোখ রাখা, আধুনিক জীবনের এই অভ্যাস (Digital Detox) এখন অনেকের দৈনন্দিন রুটিনের অংশ। ফোন ছাড়া থাকার ৫টি সহজ উপায় রইল।

সকালে ঘুম ভাঙতেই হাতে ফোন, রাতে ঘুমাতে যাওয়ার আগেও চোখ স্ক্রিনে। দিনে ৮-৯ ঘণ্টা স্ক্রিন টাইম এখন খুব সাধারণ। এর ফলেই ঘুম কমছে, মনোযোগ নষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা বাড়ছে। ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারছেন না? তাহলে এখনই দরকার ডিজিটাল ডিটক্স। ডিজিটাল ডিটক্স মানে ফোন ফেলে দেওয়া নয়, ফোনের ব্যবহারকে নিয়ন্ত্রণে আনা। রইল ৫টি সহজ উপায়।

১. সকাল-রাত নো ফোন: ঘুম থেকে উঠে প্রথম ২০ মিনিট এবং ঘুমানোর আগে শেষ ২০ মিনিট ফোন একদম ধরবেন না। এই সময়টা নিজেকে দিন। সকালে জল খান, হাঁটুন। রাতে বই পড়ুন। এতে ঘুম ভালো হবে এবং সারাদিন ফ্রেশ লাগবে।

২. নোটিফিকেশন বন্ধ করুন: বারবার ফোন ধরার প্রধান কারণ হল নোটিফিকেশন। Instagram, Facebook, YouTube, গেমের অপ্রয়োজনীয় নোটিফিকেশন আজই বন্ধ করে দিন। শুধু কল এবং WhatsApp চালু রাখুন। দেখবেন, অকারণে ফোন হাতে নেওয়ার অভ্যাস ৫০% কমে যাবে।

৩. স্ক্রিন টাইমে লিমিট দিন: ফোনের সেটিংসে Digital Wellbeing অপশনে গিয়ে দেখুন আপনি কোন অ্যাপে কত সময় কাটাচ্ছেন। এবার প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাপে ১ ঘণ্টার লিমিট সেট করে দিন। সময় শেষ হলেই অ্যাপ বন্ধ হয়ে যাবে। হোম স্ক্রিন থেকেও এই অ্যাপগুলো সরিয়ে রাখুন।

৪. ফোনের বদলে অন্য কাজ: ফোন ঘাঁটার সময়টায় অন্য কিছু করুন। ফোনের বদলে ২০ মিনিট বই পড়ুন, গাছে জল দিন, গান শুনুন, রান্না করুন বা বারান্দায় বসে চা খান। বন্ধুদের সঙ্গে চ্যাট না করে সরাসরি ফোনে কথা বলুন। এতে মনও ভালো থাকবে।

৫. সপ্তাহে একদিন ফোন ফাস্টিং: সপ্তাহে একদিন, যেমন রবিবার বিকেলে ৪-৫ ঘণ্টা ফোন এয়ারপ্লেন মোডে রেখে দিন। সেই সময়টা পরিবার, বন্ধু বা নিজের শখের জন্য রাখুন। এই কয়েক ঘণ্টা আপনাকে বুঝিয়ে দেবে ফোন ছাড়াও জীবন অনেক সুন্দর।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Razor Blade: রেজার ব্লেডের মাঝখানে এমন ফাঁকা নকশা কেন থাকে? জেনে নিন এর আসল কারণ
সিল্ক শাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে এই কোমরবন্ধনী!