Relationship Tips: বিয়ে করতে ভয় পাচ্ছেন পুরুষরা? সংসারের স্বপ্ন থাকলেও পিছিয়ে আসার নেপথ্যে ৬ কারণ

Published : Nov 23, 2026, 01:29 PM IST
Couples Eating Together

সংক্ষিপ্ত

Relationship Tips: বহু পুরুষই আর্থিকভাবে স্বচ্ছল হলেও বিয়ে করতে রীতিমতো ভয় পান। সংসারের স্বপ্ন দেখলেও বিয়ের নাম শুনলেই পিছিয়ে আসেন। এর নেপথ্যে রয়েছে ৬টি মনস্তাত্ত্বিক কারণ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Relationship Tips: বহু পুরুষই আর্থিকভাবে স্বচ্ছল হলেও বিয়ে করতে রীতিমতো ভয় পান। প্রেম, লিভ-ইন, সংসারের স্বপ্ন - সবই আছে, কিন্তু বিয়ের কথা উঠলেই পিছিয়ে আসা। মনোবিদরা একে বলেন গ্যামোফোবিয়া (Gamophobia) বা কমিটমেন্ট ফোবিয়া। কিন্তু কেন এমন হয়? এর নেপথ্যে রয়েছে কিছু গভীর কারণ।

১. স্বাধীনতা হারানোর ভয়: 

অনেক পুরুষ মনে করেন, বিয়ে মানেই স্বাধীন জীবন শেষ। নিজের মতো করে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরা, টাকা খরচ - সবকিছুতেই লাগাম পড়বে। এই স্বাধীনতা হারানোর ভয় থেকেই বিয়েতে অনীহা তৈরি হয়।

২. আর্থিক দায়িত্বের চাপ: বিয়ে মানেই শুধু দুজনের দায়িত্ব নয়, দুটো পরিবারের দায়িত্ব। বাড়ি, গাড়ি, সন্তান - ভবিষ্যতের বিশাল খরচের চাপ অনেক পুরুষকে পিছিয়ে দেয়। নিজে স্বচ্ছল হলেও "আরও ভালো জায়গায় গিয়ে বিয়ে করব" ভেবে বিলম্ব করেন।

৩. ভুল মানুষ বেছে নেওয়ার ভয়: "যদি বিয়ের পর সম্পর্ক টিক না থাকে?" ডিভোর্সের হার, চারপাশে ভাঙা সম্পর্ক দেখে অনেকেই ভয় পান। ভুল সঙ্গী বেছে ফেললে সারাজীবন ভুগতে হবে - এই চিন্তা তাদের বিয়ে থেকে দূরে রাখে।

৪. পারিবারিক তিক্ত অভিজ্ঞতা: ছোটবেলায় বাবা-মায়ের মধ্যে অশান্তি, ঝগড়া বা ডিভোর্স দেখে বড় হওয়া পুরুষদের মধ্যে বিয়ে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। তারা মনে করেন, বিয়ে মানেই অশান্তি।

৫. কেরিয়ারে ফোকাস: এখন অনেক পুরুষই ৩০-এর পর কেরিয়ারে স্থিত হতে চান। তারা মনে করেন, বিয়ে করলে কেরিয়ারের গতি কমে যাবে। তাই আগে নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর বিয়ের কথা ভাবেন।

৬. কমিটমেন্টের ভয়: প্রেমে ব্রেকআপ সহজ, কিন্তু বিয়ে একটি সামাজিক ও আইনি বন্ধন। সারাজীবন একজনের সঙ্গে থাকার অঙ্গীকার করার মতো মানসিক প্রস্তুতি অনেকের থাকে না। তারা সম্পর্কে থাকতে চান, কিন্তু কাগজে-কলমে বাঁধা পড়তে ভয় পান।

মনোবিদরা বলছেন, এই ভয় অস্বাভাবিক নয়। তবে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনে কাউন্সেলিং এই ভয় কাটাতে সাহায্য করতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

National Bird : এত পাখি থাকতে ময়ূরকেই কেন জাতীয় পাখির তকমা দেওয়া হল, জানেন?
Leftover Rice Tips: রাতের বেঁচে যাওয়া ভাত কীভাবে ঠিকভাবে রাখবেন?