
পাশে সে বসে আছে। সারাদিন পর একটু গল্প করার আশায়। হাতে তার প্রিয় চায়ের কাপ। কিন্তু আপনার চোখ? নোটিফিকেশন, রিল আর চ্যাটে আটকে।
"আরে একটু দেখছি" বলে যে ৫ মিনিট শুরু হয়, সেটা কখন ১ ঘন্টা হয়ে যায় টেরও পান না। আমরা ভাবি এটা তেমন কিছু না। কিন্তু রিলেশনশিপ কাউন্সেলররা একে নাম দিয়েছেন "Phubbing" - Partner + Snubbing। মানে সবচেয়ে কাছের মানুষটাকে অপমান করে গ্যাজেটকে প্রায়োরিটি দেওয়া।
আর এই ছোট অভ্যাসটাই নীরবে আপনার বছরের পর বছরের সম্পর্কটাকে ফাঁপা করে দিচ্ছে।
১. যোগাযোগ একদম তলানিতে ঠেকছে আগে অফিস থেকে ফিরে দুজনে মিলে ১ ঘন্টা গল্প হত। আজকের দিন কেমন গেল, অফিসে কী হল, মা কী বলল - সব শেয়ার হত। এখন সেটা কমে ১০ মিনিটে এসে ঠেকেছে। বাকি সময় দুজন দুই দিকে মুখ করে ফোন স্ক্রল করছেন। কথা না বললে মানুষটাকে বুঝবেন কী করে? আর না বুঝলে ভালোবাসা টিকবে কী করে? ধীরে ধীরে "কেমন আছো" জিজ্ঞেস করাটাও ফর্মালিটি হয়ে যাচ্ছে।
২. ইমোশনাল দূরত্বটা পাহাড় হয়ে যাচ্ছে তার মন খারাপ। সে আপনার কাঁধে মাথা রাখতে চাইছে। আর আপনি "হুম, আচ্ছা" বলে ফোনেই ব্যস্ত। প্রথমবার সে কিছু বলবে না। দ্বিতীয়বারেও চুপ থাকবে। কিন্তু তৃতীয়বারের পর সে আর নিজের কষ্টের কথা আপনার সাথে শেয়ারই করবে না। কারণ সে বুঝে গেছে আপনি শোনার মতো অবস্থায় নেই। এইভাবেই দুজনের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে যায়, যেটা ভাঙা খুব কঠিন।
৩. ছোট ছোট বিষয়ে ঝগড়া আর অভিযোগ বাড়ছে "তুমি আমাকে সময় দাও না", "আমার কথা কানে তোলো না", "তোমার কাছে ফোনটাই বড়" - এই অভিযোগগুলো শুনছেন? ৭০% ক্ষেত্রে এর মূলে আছে ফোন। সঙ্গী ফিল করছে সে আপনার লিস্টে সেকেন্ড অপশন। আর যখন মানুষ নিজেকে সেকেন্ড মনে করে, তখন সে হয় রেগে যায় নয়তো একদম চুপ হয়ে যায়। দুটোই সম্পর্কের জন্য বিষ।
৪. Intimacy আর কোয়ালিটি টাইম দুটোই শেষ ঘুমানোর আগে লাস্ট ১৫ মিনিট, খাওয়ার টেবিল, উইকেন্ডের বিকেল - এই সময়গুলো ছিল শুধু দুজনের। এখন এই প্রতিটা সময়েই ফোন ঢুকে গেছে। চোখে চোখ রাখা, হাত ধরা, পাশে বসে সিনেমা দেখা - এই ছোট ছোট মুহূর্তগুলোই তো সম্পর্ককে বাঁচিয়ে রাখে। ফোনের জন্য সেগুলো যখন মিস হয়, তখন ফিজিক্যাল আর ইমোশনাল দুটো দূরত্বই বাড়ে।
৫. বিশ্বাসের ভিত নড়ে যাচ্ছে শুরুটা হয়েছিল নির্দোষভাবে। ফোন সাইলেন্ট করে রাখা, মেসেজের নোটিফিকেশন লুকানো, পাসওয়ার্ড দেওয়া। কিন্তু সঙ্গীর চোখে এটা ধরা পড়ে। তখন মনে প্রশ্ন আসে "কী লুকোচ্ছে?"। একবার সন্দেহের বীজ ঢুকলে সেটা থেকে অবিশ্বাসের গাছ হতে সময় লাগে না।
সম্পর্ক বাঁচাতে আজই "No Phone Zone" বানান। খাবার টেবিল আর বেডরুমে ফোন নিষিদ্ধ। রোজ ৩০ মিনিট শুধু দুজনের জন্য। ফোন দূরে রেখে চোখে চোখ রেখে কথা বলুন।
মনে রাখবেন, ফোনের ব্যাটারি শেষ হলে চার্জার আছে। কিন্তু সম্পর্কের চার্জ একবার শেষ হয়ে গেলে সেটা আর ফেরানো যায় না।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News