Sleeping Tips: রাতে ভুল দিকে মাথা রেখে ঘুমোচ্ছেন না তো? বড় বিপদের আগেই সতর্ক হোন

Published : Apr 21, 2026, 02:28 AM IST
Sleeping Tips: রাতে ভুল দিকে মাথা রেখে ঘুমোচ্ছেন না তো? বড় বিপদের আগেই সতর্ক হোন

সংক্ষিপ্ত

Sleeping Tips: পৃথিবীর মতই আমাদের শরীরের নিজস্ব চৌম্বকীয় শক্তি বা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। যখন আমরা ভুল দিকে মাথা দিয়ে শুই, তখন এই শক্তির ভারসাম্য বিগড়ে যায়। আর তার সরাসরি প্রভাব পড়ে স্নায়ুর ওপর। ফলে গভীর ঘুম তো আসেই না, উল্টে রক্তচাপ এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

Sleeping Tips:  পৃথিবীর মতই আমাদের শরীরের নিজস্ব চৌম্বকীয় শক্তি বা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। যখন আমরা ভুল দিকে মাথা দিয়ে শুই, তখন এই শক্তির ভারসাম্য বিগড়ে যায়। আর তার সরাসরি প্রভাব পড়ে স্নায়ুর ওপর। ফলে গভীর ঘুম তো আসেই না, উল্টে রক্তচাপ এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

রাতের ঘুম শুধু শরীরকে শুধু বিশ্রাম দেয় না, বরং মন ও শরীরের সামগ্রিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু আপনি কি জানেন, ঘুমের সময় মাথা কোন দিকে রাখছেন সেটাও আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে? চিকিৎসক ও বাস্তু বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই বিষয়ে সতর্ক করে আসছেন। তাঁদের মতে, ভুল দিকে মাথা রেখে ঘুমোলে ধীরে ধীরে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে, যা প্রথমে ছোট মনে হলেও সময়ের সঙ্গে বড় আকার ধারণ করতে পারে।

পূর্ব দিকে মাথা রাখলে মস্তিষ্ক শান্ত থাকে

আয়ুর্বেদ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘুমের সময় মাথা দক্ষিণ বা পূর্ব দিকে রাখা সবচেয়ে উপযোগী বলে মনে করা হয়। দক্ষিণ দিকে মাথা রাখলে পৃথিবীর চৌম্বকীয় শক্তির সঙ্গে শরীরের ভারসাম্য বজায় থাকে। এর ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে, হৃদযন্ত্রের ওপর চাপ কম পড়ে এবং ঘুম গভীর হয়। অন্যদিকে পূর্ব দিকে মাথা রাখলে মস্তিষ্ক শান্ত থাকে, মনোযোগ বাড়ে এবং সকালে ঘুম থেকে ওঠার পর সতেজ অনুভূতি হয়।

অন্যদিকে উত্তর দিকে মাথা রেখে ঘুমোলে সমস্যা হতে পারে। বিজ্ঞানের মতে, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। মানুষের মাথায়ও একধরনের চৌম্বকীয় শক্তি থাকে। দুটো একই দিকে মুখোমুখি হলে চৌম্বকীয় বিকর্ষণ তৈরি হয়, যা রক্তচাপ বৃদ্ধি, মাথাব্যথা, অনিদ্রা এমনকি মানসিক অস্থিরতার কারণ হতে পারে। পশ্চিম দিকে মাথা রাখলেও ঘুম হালকা হয় এবং সকালে ক্লান্তি থেকে যায়।

এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ?

অনেকেই এই বিষয়টাকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিন্তু বাস্তবে দেখা যায়, নিয়মিত ভুল দিকে মাথা রেখে ঘুমোলে ধীরে ধীরে ঘুমের মান খারাপ হয়, হজমের সমস্যা বাড়ে এবং শরীরে অকারণ ক্লান্তি ভর করে। বিশেষ করে যাঁরা উচ্চ রক্তচাপ বা উদ্বেগের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

তাই আজ থেকেই নিজের ঘুমের দিকটা খেয়াল করুন। বিছানা এমনভাবে সাজান যাতে মাথা দক্ষিণ বা পূর্ব দিকে থাকে। এই ছোট পরিবর্তনটাই আপনার ঘুমের গুণমান বাড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যতের অনেক শারীরিক ও মানসিক সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে। সুস্থ থাকার জন্য কখনও কখনও বড় ওষুধের দরকার হয় না, শুধু অভ্যাসে একটু বদলই যথেষ্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Food Recipe: নিরামিষের নতুন স্বাদ! সয়াবিন-পালং শাকের রেসিপি, হার মানাবে চিকেনকেও
Flaxseed For Hair: চুল হবে ঘন ও লম্বা! সহজ উপায়ে ফ্ল্যাক্সসিড ব্যবহার