
Hydroponic Gardening Tips: আজকাল অনেকেই মাটি ছাড়া বাগান করার দিকে ঝুঁকছেন। এতে নোংরা বা কাদা মাখামাখির ঝামেলা নেই, খুব সহজে টবে গাছ লাগানো যায়। মাটি ছাড়া গাছ লাগানোর এই পদ্ধতিকে বলে হাইড্রোপনিক গার্ডেনিং। এখানে মাটির বদলে জল, নিউট্রিয়েন্ট সলিউশন আর কখনও কখনও কোকোপিট বা পার্লাইটের মতো জিনিস ব্যবহার করা হয়। বিশেষ করে ছোট ফ্ল্যাট, বারান্দা বা ইনডোর গার্ডেনিংয়ের জন্য এই উপায়টা দারুণ কাজের। আপনিও যদি মাটি ছাড়া বাগান করে থাকেন, তাহলে এই ৫টা কথা অবশ্যই মাথায় রাখুন...
মাটি ছাড়া বাগান করতে গেলে আপনার একটা সঠিক পাত্র দরকার। আপনি প্লাস্টিকের বোতল, কাচের জার বা হাইড্রোপনিক টব নিতে পারেন। এগুলো বাজারে সহজেই পাওয়া যায়। শুধু খেয়াল রাখবেন, পাত্র থেকে যেন জল লিক না করে।
মাটি ছাড়া বাগান করার জন্য নিউট্রিয়েন্ট সলিউশন খুব জরুরি। জলে গাছের পুষ্টির জন্য নাইট্রোজেন, পটাশিয়ামের মতো উপাদান দরকার, তবেই গাছ ঠিকমতো বাড়ে। এগুলো সমান পরিমাণে মিশিয়ে আপনি গাছের জন্য একটি নিউট্রিয়েন্ট সলিউশন তৈরি করতে পারেন।
আপনি যদি মাটি ছাড়া জলে বাগান করেন, তাহলে সবসময় ফিল্টার বা RO-এর জলই ব্যবহার করুন। নোংরা জল গাছের ক্ষতি করতে পারে এবং তাদের বৃদ্ধিও কমিয়ে দিতে পারে।
মাটি ছাড়া বাগান করার জন্য গাছের সঠিক রোদ ও ছায়ার প্রয়োজন হয়। ইনডোর গাছেরও ৪ থেকে ৬ ঘণ্টা আলো অবশ্যই দরকার। যদি রোদ না থাকে, তাহলে আপনি ইনডোর প্ল্যান্টের জন্য এলইডি গ্রো লাইটও ব্যবহার করতে পারেন।
জলে বাগান করার জন্য ৭ থেকে ১০ দিনের মধ্যে জল পাল্টে দিন, যাতে ফাঙ্গাস বা দুর্গন্ধ না হয়। খেয়াল রাখবেন, শিকড় যেন সবসময় জলে থাকে, কিন্তু পুরোপুরি ডুবে না যায়, নাহলে পচে যেতে পারে।
সব গাছ মাটি ছাড়া জন্মায় না। আপনি পুদিনা, ধনেপাতা, পালং শাক, সবুজ পেঁয়াজ এবং বেসিলের মতো গাছ মাটি ছাড়া লাগাতে পারেন। এছাড়া যদি আপনি সাজানোর জন্য গাছ লাগাতে চান, তাহলে মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, স্পাইডার প্ল্যান্ট, পোথোস এবং ফিলডেনড্রনের মতো গাছ ইনডোর বা আউটডোরে লাগাতে পারেন। কিছু ফুল গাছও মাটি ছাড়া লাগানো যায়। আপনি অর্কিড বা অ্যান্থুরিয়ামের মতো গাছ বেছে নিতে পারেন।
মাটি ছাড়া বাগান করলে কোনও নোংরা ছাড়াই আপনি পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় বাগান করতে পারেন। এতে কম জায়গায় বেশি গাছ লাগানো যায়। এর ফলে জলও বাঁচে এবং গাছও দ্রুত বাড়ে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News