Induction: রোজের রান্না ইন্ডাকশনে করলে তার উপর ডালের জল, ভাতের ফ্যান, দুধ, মাছ-মাংসের ঝোল পড়বেই। এই দাগ শুকিয়ে গেলে পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া ঠিকমতো পরিষ্কার না করলে বিগড়ে যেতে পারে প্যানেল সেটিংস। কীভাবে পরিষ্কার করবেন এই যন্ত্র?
Induction Usage: ইন্ডাকশনে রান্না করা সহজ হলেও এই বৈদ্যুতিক যন্ত্রের যত্ন ভালো করে না নিলে অল্প দিনেই বিগড়ে যেতে পারে। রোজের রান্না ইনডাকশনে করলে তার উপর ডালের জল, ভাতের ফ্যান, দুধ, মাছ-মাংসের ঝোল পড়বেই। এই দাগ শুকিয়ে গেলে পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া ঠিকমতো পরিষ্কার না করলে বিগড়ে যেতে পারে প্যানেল সেটিংস। কীভাবে পরিষ্কার করবেন এই যন্ত্র?
ইন্ডাকশন পরিষ্কার ও যত্নের বিস্তারিত নিয়মাবলী:
নিয়মিত পরিষ্কার: প্রতিবার রান্নার পর ঠান্ডা হলে একটি নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে ফেলুন । এতে তেল বা মশলা জমে জেদি দাগ হবে না।
বেকিং সোডা ও ভিনিগারের ব্যবহার: জেদি পোড়া দাগ তুলতে হালকা গরম জলে সাথে কিছুটা বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপর ১০-১৫ মিনিট রেখে দিন । এরপর নরম কাপড় দিয়ে মুছে নিন। গ্লাস উজ্জ্বল রাখতে ভিনিগার ও জল মিশিয়েও মুছতে পারেন।
কী এড়িয়ে চলবেন: কখনোই ধারালো ছুরি, স্টিলের মাজুনি (Steel wool) বা কড়া কেমিক্যাল ব্যবহার করবেন না। এতে গ্লাস সারফেস স্ক্র্যাচ পড়ে নষ্ট হয়ে যেতে পারে।
জল থেকে সাবধানতা: পরিষ্কারের সময় সরাসরি জল ঢালবেন না। সবসময় কাপড় ভিজিয়ে মুছে নেবেন। ভেজা কাপড় ৫-১০ মিনিট দাগের উপর রেখে দিলে পোড়া দাগ সহজেই উঠে যায়।
সঠিক পাত্র নির্বাচন: ইন্ডাকশনে ব্যবহারের জন্য সমতল তলার ইন্ডাকশন-ফ্রেন্ডলি পাত্র ব্যবহার করুন। পাত্রের তলা যেন পরিষ্কার থাকে, নয়তো দাগ বসে যাবে।