এই দেশি জুসেই হবে কামাল! কোষ্ঠকাঠিন্য থেকে অন্ত্রের জীবাণু - ত্রিফলা জুসের ৫ উপকারিতা জানলে চমকে যাবেন

Published : Aug 26, 2026, 12:07 AM IST
Triphala juice

সংক্ষিপ্ত

আজকাল সোশ্যাল মিডিয়ায় চিয়া সিড, প্রোবায়োটিক দইয়ের ভিড়েও নিজের রাজত্ব ধরে রেখেছে আয়ুর্বেদিক দাওয়াই ত্রিফলা জুস। আমলকী, বয়ড়া আর হরীতকীর এই মিশ্রণ নিয়ে কেন এত চর্চা? ২০১৭ সালের গবেষণা বলছে, এটি প্রদাহ কমায়, ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়।

ইনস্টাগ্রাম খুললেই এখন হেলদি ডায়েটের ছড়াছড়ি। কারো হাতে চিয়া সিডের গ্লাস, কারো পাতে গ্রিক ইয়োগার্ট বা প্রোবায়োটিক ঘোল। বিদেশি সুপারফুডের এই দৌড়ের মাঝে কিন্তু আমাদের ঘরের পুরোনো আয়ুর্বেদিক টোটকাটাই এখনও হিট লিস্টে রয়ে গেছে, আর সেটা হল ত্রিফলা জুস।

প্রশ্ন হল, আমলকী, হরীতকী আর বয়েড়া - এই তিন ফলের সাধারণ মিশ্রণটি নিয়ে হঠাৎ ফিটনেস ফ্রিকদের মধ্যে এত মাতামাতি কেন?

উত্তর লুকিয়ে আছে এর কাজের মধ্যে। আয়ুর্বেদ শাস্ত্রে সুস্থ শরীরের মূল চাবিকাঠি হলো সঠিক হজম ব্যবস্থা। আর হজম ঠিক রাখতেই ত্রিফলার কোনো বিকল্প নেই।

বিজ্ঞান কী বলছে? গবেষণায় প্রমাণিত

২০১৭ সালের 'জার্নাল অব অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন'-এর গবেষণায় দেখা গেছে, এটি শরীরে প্রদাহ কমায়, ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। অর্থাৎ, শুধু পেট পরিষ্কার নয়, আপনার সম্পূর্ণ গাট হেলথ ভালো রাখতে এর জুড়ি নেই।

আয়ুর্বেদ চিকিৎসকদের মতে ত্রিফলা জুসের ৫ বড় উপকারিতা

আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, ত্রিফলা জুস প্রধানত পেট পরিষ্কার রাখতে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এবং হজম ভালো (health benefits) রাখতে সাহায্য করে।

১. কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ: যারা পুরোনো কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্য ত্রিফলা একটি প্রাকৃতিক সম্পদ এর মতো কাজ করে। এটি মল নরম করে এবং পেট পুরোপুরি পরিষ্কার রাখতে সাহায্য করে।

২. হজম শক্তি বাড়ায়: এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা কমায়।

৩. ভিটামিন সি-এর ভাণ্ডার: এতে থাকা আমলকীতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরের স্বাভাবিক সতেজতা ধরে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪. শরীর ডিটক্স করে: ত্রিফলা লিভার ও কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়।

৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: হজম ভালো হলে মেটাবলিজম বাড়ে, যা ওজন নিয়ন্ত্রণে পরোক্ষভাবে সাহায্য করে।

তবে মনে রাখবেন...

চিকিৎসকরা মনে করিয়ে দেন, এটা কোনো একরাতের 'ম্যাজিক' নয়, বরং নিয়মিত সুস্থ জীবনযাত্রার অংশ হিসেবে এটি গ্রহণ করা উচিত।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

খাতায় লিখলে বাড়ে বুদ্ধি, না মোবাইলে টাইপে? গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য
Santiniketan: দীঘা-দার্জিলিং ভুলে যান! ৩ ঘণ্টায় পৌঁছে যান লাল মাটি-বাউল গান-সোনাঝুরিতে