
Chanakya Niti: "শত্রুকে চেনা যায়, কিন্তু মিত্ররূপী শত্রুকে চেনা যায় না" - এটা চাণক্যের সবচেয়ে কঠিন সত্যি। আমরা আবেগে সবাইকে বিশ্বাস করি। আর সেই সুযোগটাই নেয় কিছু কাছের মানুষ। আপনার টাকা, সম্মান, কেরিয়ার - নীরবে সব শেষ করে দেয়। চাণক্য নীতি থেকে নেওয়া পাঁচটি টোটকা মেনে চললে জীবনে আর ঠকতে হবে না।
১. “গোপন কথা সবাইকে বলবেন না”
চাণক্য বলেছেন - আপনার দুর্বলতা, প্ল্যান, টাকা-পয়সার কথা যত কম লোক জানবে তত ভালো। আপনজনই সবচেয়ে বেশি এই তথ্য ব্যবহার করে আপনাকে বিপদে ফেলে।
কী করবেন: পরিবারের সবার সঙ্গে সব শেয়ার করবেন না। নিজের কিছু কথা নিজের কাছেই রাখুন।
২. “উপকারের বদলা সবাই দেয় না”
যাকে আপনি বারবার সাহায্য করছেন, সে-ই একদিন আপনাকে ছোট করবে। চাণক্য বলেন অযোগ্য ব্যক্তিকে সাহায্য করা মানে নিজের পায়ে কুড়ুল মারা।
কী করবেন: সাহায্য করার আগে মানুষটাকে যাচাই করুন। যে কৃতজ্ঞ নয়, তাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না।
২. “মিষ্টি কথায় ভুলবেন না”
চাণক্যের মতে - "যে খুব বেশি প্রশংসা করে, তার থেকে সাবধান"। স্বার্থের জন্য আপনজনও মিষ্টি কথা বলে কাছে আসে, আর কাজ ফুরালেই দূরে সরে যায়।
কী করবেন: কথার চেয়ে কাজ দেখুন। যে বিপদে পাশে থাকে সেই আসল আপনজন।
৪. “নিজের সিদ্ধান্ত নিজে নিন”
অনেক সময় কাছের মানুষই আপনাকে ভুল পরামর্শ দিয়ে বিপথে চালিত করে। ঈর্ষা বা নিজের ফায়দার জন্য।
কী করবেন: বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিন বার ভাবুন। সবার কথা শুনুন, কিন্তু শেষ সিদ্ধান্ত নিজের বুদ্ধিতে নিন।
৫. “সময় আর টাকা ধার দেওয়ার আগে ১০ বার ভাবুন”
চাণক্য বলেন টাকা আর সময় - এই দুটো জিনিস দিয়েই মানুষ সবচেয়ে বেশি ঠকে। আপনজন টাকা চেয়ে সম্পর্ক নষ্ট করে, আর সময় নষ্ট করে আপনাকে পিছিয়ে দেয়।
কী করবেন: ধার দেওয়ার আগে সামর্থ্য আর মানুষ দুটোই দেখুন। "না" বলতে শিখুন।
সম্পর্ক রাখুন, কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। দুনিয়ায় সবাই ভালো নয়, আবার সবাই খারাপও নয়। চোখ-কান খোলা রেখে চলুন। যে আপনার ভালো চায় সে আপনাকে শক্তিশালী করবে, আর যে বিপদের কারণ সে আপনাকে দুর্বল করবে। পার্থক্যটা বুঝতে শিখুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News