শীতে কম খরচে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? আপনার জন্য রইল ভারতের মনোরম ৬টি হিল স্টেশনের খোঁজ, যেখানে আপনি ট্রেনেই খুব সহজে পৌঁছে যেতে পারবেন। শিমলা থেকে দার্জিলিং, বিস্তারিত জানতে চোখ রাখুন এই তালিকায়।
শীতকালে ভারতের হিল স্টেশনগুলো দারুণ মোহময়ী হয়ে ওঠে। বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর সেরা সুযোগ। ট্রেনে চেপে এই ৬টি হিল স্টেশনে কীভাবে যাবেন? রইল তার হদিশ।
27
শিমলা, হিমাচল প্রদেশ
মেইনলাইন ট্রেনে কালকা পৌঁছানোর পর, ইউনেস্কো-স্বীকৃত কালকা-শিমলা টয় ট্রেনে উঠুন। শীতের কনকনে ঠান্ডায় এই জায়গাটি ভ্রমণের জন্য একেবারে আদর্শ একটি ঠিকানা।
37
দার্জিলিং, পশ্চিমবঙ্গ
রাতের ট্রেনে নিউ জলপাইগুড়ি গিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে চাপুন। এই জায়গায় দারুণ মোমো, হোম স্টে আর একটা অদ্ভুত আরামদায়ক পাহাড়ি আমেজ পাবেন।
47
উটি, তামিলনাড়ু
কোয়েম্বাটুর বা মেট্টুপালায়ম পৌঁছে নীলগিরি মাউন্টেন রেলওয়েতে যাত্রা করুন। এটি ভারতের অন্যতম সস্তা জায়গা। সুন্দর দৃশ্য, পাহাড় আর দারুণ খাবার উপভোগ করুন।
57
মাথেরান, মহারাষ্ট্র
লোকাল বা এক্সপ্রেস ট্রেনে নেরাল জংশনে নামুন। মহারাষ্ট্রের এই হিল স্টেশন তার চারপাশের সবুজ প্রকৃতি, মনোরম দৃশ্য এবং চমৎকার আবহাওয়ার জন্য বেশ জনপ্রিয়।
67
ম্যাকলিওড গঞ্জ (ধরমশালা), হিমাচল প্রদেশ
দিল্লি থেকে রাতের ট্রেন ধরে পাঠানকোট যান। এরপর কাংড়া ভ্যালি রেলওয়ে বা বাসে চেপে এখানে আসুন। সস্তায় ব্যাকপ্যাকার্স হোস্টেল, স্ট্রিট ফুড পেয়ে যাবেন।
77
মুসুরি, উত্তরাখণ্ড
দেরাদুন স্টেশনে এক্সপ্রেস ট্রেনে গিয়ে, শেয়ার ট্যাক্সি বা বাসে ৩৫ কিমি পাহাড়ি রাস্তা পেরিয়ে এখানে আসুন। যাতায়াত বেশ সস্তা এবং থাকার জন্য গেস্টহাউসও মিলবে।