
Darjeeling Tourism: দার্জিলিং মানেই ম্যালের ভিড়, টয় ট্রেন আর জ্যাম। ঘুরতে গিয়ে শান্তি পাচ্ছেন না? তাহলে আপনার গন্তব্য হওয়া উচিত দার্জিলিং থেকে মাত্র ৩০ মিনিট দূরের লেবং ভ্যালি। দার্জিলিং শহরের কোলাহল পেরোলেই রাস্তা নেমে গেছে একদম উপত্যকার দিকে। আর সেখানেই আছে লেবং। নামটা হয়তো অনেকেই শোনেননি। কিন্তু যারা একবার গেছেন, তারা বারবার ফিরে যান এই জায়গাটার টানে।
লেবঙের আসল ইউএসপি হল এর নির্জনতা। এখানে নেই দোকানের ভিড়, নেই গাড়ির হর্ন। আছে শুধু সারি সারি চা বাগান, পাইন গাছের জঙ্গল আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা হোমস্টের বারান্দায় বসে এক কাপ দার্জিলিং চা আর কুয়াশা মাখা ভ্যালি দেখা - এই অনুভূতি শহরে পাবেন না। লেবঙের সবচেয়ে বিখ্যাত হল লেবং-কার্শিয়াং রোড। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে দুই পাশের চা বাগান আর উপত্যকার ভিউ আপনাকে থামতে বাধ্য করবে। ফটোগ্রাফারদের জন্য এটা একদম স্বর্গ। আর যাঁরা পাখি দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য তো কথাই নেই। এখানে প্রচুর রঙিন পাখির দেখা মেলে।
১. লেবং রেসকোর্স: ব্রিটিশ আমলের পুরনো রেসকোর্স। এখন আর ঘোড়ার দৌড় হয় না। বিশাল ফাঁকা মাঠ আর চারপাশে পাহাড়। পিকনিক আর ফটোশুটের জন্য আদর্শ।
২. লেবং চা বাগান: দার্জিলিংঙের অন্যতম পুরনো চা বাগান। বাগানের মধ্যে দিয়ে হেঁটে বেড়ানো আর চা পাতা তোলা দেখা একটা আলাদা অভিজ্ঞতা।
৩. রেলি নদী: লেবং থেকে একটু নিচে নেমে গেলেই রেলি নদী। নদীর ধারে বসে সময় কাটানোর জন্য জায়গাটা দারুণ।
৪. কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট: পরিষ্কার দিনে হোম স্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। সূর্যোদয়ের সময় রঙ বদলানো দেখা মাস্ট।
লেবঙে বড় হোটেল নেই। আছে ৪-৫ টা সুন্দর হোমস্টে। স্থানীয় মানুষদের আতিথেয়তা আর ঘরোয়া খাবার এই ট্রিপের বড় পাওনা। ভাড়া ১২০০ টাকা থেকে শুরু।
দার্জিলিং ম্যাল থেকে শেয়ার জিপ বা প্রাইভেট গাড়ি ভাড়া করে ৩০-৪০ মিনিট। ভাড়া ৩০০-৫০ টাকা।
অক্টোবর থেকে মার্চ - আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়। বর্ষায় লেবঙের রূপ অন্যরকম। সবুজ আর মেঘে ঢাকা উপত্যকা। তবে রাস্তা একটু পিচ্ছিল থাকে। দার্জিলিং গিয়ে যদি দুটো দিন একদম শান্তিতে, নিজের সাথে সময় কাটাতে চান, তাহলে লেবং বেস্ট অপশন। শহরের কোলাহল থেকে ৪ কিমি দূরেই যে এত সুন্দর একটা জগৎ লুকিয়ে আছে, না গেলে বিশ্বাস হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News