
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর! ইনস্টাগ্রামের মতো এবার হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে একবার দেখলেই গায়েব হয়ে যাওয়া ছবি-ভিডিওর ফিচার। এই নতুন ফিচারের নাম ‘Zaps’।
সম্প্রতি WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.26.46.2-এ এই ফিচারটি দেখা গেছে। আগে এটি ‘Instants’ নামে ডেভেলপ করা হচ্ছিল, এখন এর নাম বদলে রাখা হয়েছে Zaps।
Zaps আসলে কী? কীভাবে কাজ করবে?
ব্যাপারটা অনেকটা ইনস্টাগ্রামের Instants-এর মতোই।
১. গ্যালারি থেকে নয়, সরাসরি ক্যামেরা থেকে: আপনি ফোনের গ্যালারি থেকে কোনও ছবি বা ভিডিও Zaps হিসেবে পাঠাতে পারবেন না। হোয়াটসঅ্যাপে Chats ট্যাবের উপরে একটি নতুন বজ্রপাতের মতো (lightning bolt) আইকন থাকবে, সেখানে ট্যাপ করে সরাসরি ক্যামেরা খুলবে। সেখান থেকেই ছবি তুলে বা ছোট ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে।
২. একবার দেখলেই গায়েব: প্রাপক একবার Zap খুলে দেখার পরই সেটি তার চ্যাট থেকে অদৃশ্য হয়ে যাবে। সাধারণ ছবির মতো চ্যাটে থেকে যাবে না এবং চ্যাটের Media সেকশনেও দেখা যাবে না। তবে একটি মজার বিষয় হল, প্রেরক তার পাঠানো Zap-টি নিজের চ্যাটে দেখতে পাবেন।
৩. যাকে খুশি পাঠানো যাবে: প্রথমে যখন Instants নামে ফিচারটি এসেছিল, তখন এটি শুধুমাত্র mutual contact-দের পাঠানো যেত। কিন্তু Zaps আপডেটে এখন আপনি যে কোনও কন্টাক্ট, যে কোনও গ্রুপ, এমনকি অচেনা নম্বরেও পাঠাতে পারবেন। ভবিষ্যতে এটি চ্যানেলেও আনার পরিকল্পনা রয়েছে। f8e4
৪. আরও ইন্টারেক্টিভ: শুধু গায়েব হয়ে যাওয়াই নয়, প্রাপক Zap দেখে ইমোজি দিয়ে React করতে পারবেন এবং সরাসরি Reply-ও করতে পারবেন। পরপর অনেকগুলো Zap পাঠালে সেগুলো চ্যাটে একটি কাউন্টার হিসেবে একসঙ্গে গ্রুপ হয়ে দেখাবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যান্য মেসেজের মতো Zaps-ও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ আপনি আর প্রাপক ছাড়া কেউ দেখতে পাবে না।
কবে আসবে এই সুবিধা?
আপাতত ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে, এমনকি বিটা টেস্টাররাও এটি ব্যবহার করতে পারছেন না। তাই অফিসিয়াল রোলআউটের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। ধারণা করা হচ্ছে, 2027 সালের শুরুর দিকে সবার জন্য আসতে পারে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News