History of Clocks: সময় দেখার সময় আপনার মনেও অন্তত একবার এই প্রশ্নটা এসে থাকতে পারে। ১ ঘণ্টায় ৬০ মিনিট আর ১ মিনিটে ৬০ সেকেন্ড কেন? সময়কে ১০০ মিনিট বা ১০০ সেকেন্ডে কেন ভাগ করা হয়নি? এই নিয়মের পিছনে থাকা আকর্ষণীয় ইতিহাসটা জেনে নিন।
আমরা সাধারণত প্রায় সব হিসেবের জন্যই ১০, ১০০ এবং ১০০০ সংখ্যাগুলোই ব্যবহার করি। কিন্তু ঘড়ির বেলায় এলেই ৬০ মিনিট আর ৬০ সেকেন্ডের হিসেব করা হয়। এর কারণ কী? এই নিয়মটা কোথা থেকে এল জানেন?
26
৪,০০০ বছরের পুরনো ইতিহাস
ঐতিহাসিকদের মতে, ৬০-এর ভিত্তিতে সময় হিসেব করার এই নিয়মটা ব্যবিলনীয় সভ্যতা থেকে এসেছে। আমরা যেমন ১০ অঙ্কের ভিত্তিতে ডেসিমাল সিস্টেম বা দশমিক পদ্ধতি ব্যবহার করি, তেমনই প্রায় ৪,০০০ বছর আগে ব্যবিলনীয়রা সেক্সাজেসিমাল (Sexagesimal) অর্থাৎ ৬০-ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত।
36
৬০ সংখ্যাটাকেই কেন বেছে নেওয়া হল?
ব্যবলনীয়রা ৬০ সংখ্যাটাকে বেছে নেওয়ার প্রধান কারণ হল, এটাকে অনেক সংখ্যা দিয়ে সহজেই ভাগ করা যায়। উদাহরণ হিসেবে, যদি কোনও জিনিসকে অর্ধেক, তিন ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগে ভাগ করতে হয়, তাহলে ৬০-এর হিসেবটা খুব সুবিধাজনক ছিল।
সময়কে ঘণ্টা, মিনিট আর সেকেন্ডে ভাগ করার নিয়মটা একবারে শুরু হয়নি। প্রাচীন মিশরে দিন আর রাতকে ১২টি করে ভাগে ভাগ করার চল ছিল। এখান থেকেই ২৪ ঘণ্টার দিনের ধারণা তৈরি হয়। পরে ব্যবিলনীয়দের ৬০-এর সংখ্যা পদ্ধতিও এর সঙ্গে যুক্ত হয়ে সময়ের হিসেব তৈরি হয়।
56
তাহলে এক ঘণ্টাকে ১০০ মিনিটে কেন ভাগ করা হল না?
আজকাল বেশিরভাগ হিসেবের জন্য ১০-এর ভিত্তি ব্যবহার করা হলেও, এক ঘণ্টাকে ১০০ মিনিটে ভাগ করাটা ততটা সুবিধাজনক ছিল না। কিন্তু ৬০-কে মিনিটে ভাগ করাটা সোজা ছিল। উদাহরণস্বরূপ, এক ঘণ্টাকে অর্ধেক করলে ৩০ মিনিট, তিন ভাগ করলে ২০ মিনিট আর চার ভাগ করলে ১৫ মিনিট পাওয়া যায়। কিন্তু ১০০ মিনিটের নিয়মে এই ধরনের সহজ ভাগের হিসেবটা এত সোজা নয়।
66
পুরনো ঘড়িতেও কি মিনিট আর সেকেন্ড দেখা যেত?
আজকের ঘড়িতে ঘণ্টা, মিনিট আর সেকেন্ড সহজেই দেখা যায়। কিন্তু পুরনো দিনে এমনটা ছিল না। প্রথম দিকের যান্ত্রিক ঘড়িগুলোতে সাধারণত ঘণ্টা দেখানোর জন্য একটাই কাঁটা থাকত। আনুমানিক ১৪ শতকে ইউরোপে যান্ত্রিক ঘড়ির ব্যবহার শুরু হয়। পরে ১৬ শতকের দিকে মিনিট দেখানোর কাঁটার ব্যবহারও বাড়তে থাকে।