শীতকাল মানেই বিয়ের মরশুম, উৎসব, পিকনিক আর ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু জানেন কি, এই মরসুমে আরও একটি পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়? সেটি হল কন্ডোম!
শীতকাল মানেই বিয়ের মরশুম, উৎসব, পিকনিক আর ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু জানেন কি, এই মরসুমে আরও একটি পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়? সেটি হল কন্ডোম! সাধারণ সময়ের তুলনায় শীতকালে কন্ডোমের বিক্রি প্রায় ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। কিন্তু কেন শীত পড়লেই কন্ডোমের বিক্রি বাড়ে? এর পিছনে রয়েছে বেশ কয়েকটি মজার কারণ।
26
শীত মানেই বিয়ের মরশুম
শীতকালে বিয়ের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যায়। ফলে সদ্য বিবাহিত দম্পতিদের মধ্যে কন্ডোমের চাহিদাও বাড়তে পারে। অনেক দম্পতিই বিয়ের পরপরই সন্তান নেওয়ার পরিকল্পনা করেন না। তাই জন্মনিয়ন্ত্রণের অন্যতম সহজ উপায় হিসেবে কন্ডোম ব্যবহার করেন।
36
উৎসবের মরশুমে বাড়ে বিক্রি
শীতকালে বড়দিন, বর্ষবরণ এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে কেনাকাটার প্রবণতা বাড়ে। এই সময় কন্ডোম প্রস্তুতকারী সংস্থাগুলিও বিভিন্ন অফার ও বিশেষ ছাড় দিয়ে থাকে। ফলে বিক্রির পরিমাণ বাড়তে পারে।
46
নতুন দম্পতিদের মধ্যে চাহিদা
বিয়ের মরশুমে বহু নতুন দম্পতি একসঙ্গে জীবন শুরু করেন। তাঁদের মধ্যে পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতা থাকলে কন্ডোমের ব্যবহার বাড়ে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে অনেকেই এই পদ্ধতি বেছে নেন।
56
ছুটিতে ঘুরতে যাওয়ার প্রবণতা
শীতকাল পর্যটনের অন্যতম জনপ্রিয় সময়। লম্বা ছুটি, হোটেলে থাকা এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অনেকেরই থাকে। এই সময় কন্ডোমের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকে।
66
বিশেষ অফার ও প্যাকেজ
বিভিন্ন সংস্থা শীতকাল ও উৎসবের সময় বিশেষ প্যাকেজ, কম্বো অফার এবং ছাড় দেয়। অনলাইনে কেনাকাটার সুবিধাও বিক্রি বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।