Palm Fruit: তাল কিনে ঠকেছেন নাকি? কেনার সময় এই ৫টি জিনিস দেখলেই বুঝবেন মিষ্টি না তেতো

Published : Sep 04, 2026, 02:38 PM IST
Palm Fruit: তাল কিনে ঠকেছেন নাকি? কেনার সময় এই ৫টি জিনিস দেখলেই বুঝবেন মিষ্টি না তেতো

সংক্ষিপ্ত

Palm Fruit: বর্ষায় বাজারে তাল উঠলেও অনেক সময় তেতো তাল কিনে ঠকতে হয়। হাতে নিয়েই ৫টি সহজ কৌশলে কীভাবে মিষ্টি ও পাকা তাল চিনবেন, রইল তার টিপস।

Palm Fruit: ভাদ্র মাস মানেই তালের বড়া, তালের লুচি আর তাল ক্ষীরের গন্ধ। জন্মাষ্টমীতে গোপালের ভোগে তালের বড়া বা ক্ষীর বানাবেন কিন্তু বাজারে গিয়ে তেঁতো তাল কিনে যাতে ঠকতে না হয়, তার জন্য চিনতে হবে গাছ-পাকা মিষ্টি তাল।

কিন্তু বাজার থেকে তাল কিনে এনে দেখলেন সেটা তেতো, তখন পুরো পরিশ্রমটাই নষ্ট। দোকানদার তো বলবেই মিষ্টি, কিন্তু হাতে নিয়েই কিছু জিনিস দেখে আপনি নিজেই বুঝে যাবেন কোন তাল মিষ্টি আর কোনটা তেতো। রইল ৫টি সহজ টোটকা।

*১. রঙ দেখে চিনুন*

ভালো ও মিষ্টি তালের রঙ হবে গাঢ় কালো বা কুচকুচে কালো। যদি দেখেন তালের গায়ে বাদামী বা লালচে ভাব রয়েছে, তাহলে বুঝবেন তালটি এখনও কাঁচা আছে এবং তেতো হওয়ার সম্ভাবনা বেশি। আবার অতিরিক্ত কালো এবং গায়ে সাদা সাদা ছোপ থাকলে সেটা পচা হওয়ার লক্ষণ। তাই চকচকে গাঢ় কালো তালই বেছে নিন।

*২. গন্ধ শুঁকে দেখুন*

তাল হাতে নিয়েই নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকুন। মিষ্টি ও পাকা তাল থেকে একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বের হবে। যদি তাল থেকে টক বা পচা ধরনের গন্ধ বের হয়, তাহলে সেই তাল ভুলেও কিনবেন না। তেতো তালের গন্ধ অনেকটা কাঁচা বা কষাটে ধরনের হয়।

*৩. ওজন ও আকার*

হাতে নিয়ে তালটি ওজন করে দেখুন। যে তাল আকারে বড় কিন্তু ওজনে ভারী, সেই তালের ভিতরে শাঁস বেশি এবং রস বেশি থাকে, সেটাই বেশি মিষ্টি হয়। হালকা ওজনের তালের ভিতরে শাঁস কম থাকে এবং অনেক সময় শুকনো ও তেতো হয়। তাই ছোট আকারের হালকা তাল এড়িয়ে বড় ও ভারী তাল কিনুন।

*৪. বোঁটার দিকটা চেক করুন*

তালের বোঁটার দিকটা ভালো করে দেখুন। যদি বোঁটার চারপাশে একটু ফাটা ফাটা ভাব থাকে এবং রস শুকিয়ে লেগে থাকে, তাহলে বুঝবেন তালটি গাছে ভালোভাবে পেকেছে এবং মিষ্টি হবে। আর বোঁটার দিকটা যদি একদম কাঁচা সবুজ থাকে বা আঠা বের হয়, তাহলে সেটা কাঁচা তাল, তেতো হওয়ার চান্স বেশি।

*৫. চাপ দিয়ে দেখুন*

তাল কেনার সময় হালকা করে টিপে দেখুন। পাকা ও মিষ্টি তাল হালকা নরম হবে, আঙুল দিলে একটু বসে যাবে। যদি তাল পাথরের মতো শক্ত হয়, তাহলে সেটা কাঁচা। আবার যদি টিপতেই একদম গলে যায় বা ভিতরে ঢুকে যায়, তাহলে সেটা বেশি পেকে পচে গেছে, সেটাও তেতো লাগবে। তাই মাঝারি নরম তালই হল পারফেক্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Fish: মাছের সঙ্গে ভুলেও খাবেন না এই ৮টি খাবার, হতে পারে মারাত্মক বিপদ
Silver Lockets: কম বাজেটে দারুণ সব রুপোর লকেট, একঝলকে দেখে নিন ডিজাইন