গাড়ির টায়ারে লুকিয়ে অতিকায় পাইথন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Published : Aug 06, 2020, 05:31 PM IST
গাড়ির টায়ারে লুকিয়ে অতিকায় পাইথন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

সংক্ষিপ্ত

ঘটনাটি ঘটেছে নিউ মেক্সিকোতে পুলিশ বিভাগে এক মহিলার ফোন আসে তাঁর গাড়ির টায়ারে একটি পাইথন রয়েছে পাইথনটি লম্বায় প্রায় তিন ফুট

ঘটনাটি ঘটেছে নিউ মেক্সিকোতে। সেখানে পুলিশ বিভাগে এক মহিলার ফোন আসে। ফোনে সেই মহিলা জানান, তাঁর গাড়ির টায়ারে একটি পাইথন রয়েছে। যা তিনি কিছুতেই বের করতে পারছেন না। এমন ঘটনা শুনে তড়িঘড়ি সরীসৃপকে উদ্ধার করতে রওনা হন নিউ মেক্সিকোর পুলিশ বিভাগের দুই কর্মকর্তা।

রোজওয়েল পুলিশ বিভাগের আধিকারিকরা ওই মহিলার গাড়িতে টায়ারে একটি তিন ফুটের দীর্ঘ পাইথন দেখতে পান। তাঁরা দেখতে পান যে অতিকায় সাপটি টায়ার থেকে গাড়ির ইঞ্জিনের দিকে চলে গেছে। তারা সরীসৃপকে উদ্ধার করতে সক্ষম হন। পাইথনটি লম্বায় প্রায় তিন ফুট। রোজওয়েল পুলিশ বিভাগের আধিকারিকরা এই ঘটনার কিছু ছবি বিবরণ সহ পোস্ট করেন ফেসবুক। পোস্ট অনুসারে সার্জেন্টদের একজন সফলভাবে সাপটিকে সরিয়ে স্থানীয় বন বিভাগের হাতে তুলে দিয়েছেন বলে জানান।

 

Some RPD officers and sergeants took on the role of snake wranglers Sunday night (Aug. 2) when they responded to a call...

Posted by Roswell Police Department, RPD on Monday, 3 August 2020

 

 

সাপের উদ্ধার ও চিত্রগুলি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফেসবুকে শেয়ার করা হয়েছিল, এবং সেগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। পোস্ট জুড়ে অনেকেই মন্তব্য করেন, সময় মত পুলিশের হস্তক্ষেপের জন্য এই মহিলা এবং সাপ বেঁচে গিয়েছে। অনেকে আবার কর্মকর্তাদের প্রশংসাও করেছেন। 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

হঠাৎ করে খিদে পেলে ঘরোয়া কয়েকটি উপাদানে নিমিষেই তৈরি করা যায় কিছু সহজ স্ন্যাকস
আজকের প্রজন্ম একই পোশাক বার বার পছন্দ করছেন না, কিন্তু কেনো এই মানসিকতা বাড়ছে?