খরচ কমাতে পরিকল্পনা করেই শুরু করুন পুজোর শপিং

Published : Jul 29, 2019, 07:05 PM IST
খরচ কমাতে পরিকল্পনা করেই শুরু করুন পুজোর শপিং

সংক্ষিপ্ত

সামনেই পুজো, হাতে মাত্র দুটো মাস কেনাকাটা শুরু করার আগে পরিকল্পনা করুন মাথায় রাখুন কয়েকটি টিপস রইল খরচের বোঝা কমানোর টিপস

পুজোর আগে আর মাত্র দুমাস হাতে। তারই মধ্যে পরিবারের সকলের জন্য শপিং করা, নিজের শপিং, হাত খরচ, সব মিলিয়ে মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। তাই পুজোর সময় চাপ কমাতে ও হাতে টাকা রাখতে এখন থেকেই পরিকল্পনা করে শপিং পরিকল্পনা শুরু করে দিন। মাথায় রাখুন কয়েকটি টিপস।

আরও পড়ুনঃ শুরু পুজোর শপিং, নিয়ম মেনেই ডায়েট ও জিম, তবুও কমছে না ওজন! রইল সহজ সমাধান
১) ১৫ই আগস্টের আগে প্রতিটি শপিং মলেই চলে সেল। ফলে সেই সন্ধান রাখুন। আগে থেকে জেনে নিন কোথায় কখন চলছে সেল। 
২) ভাগ করে শপিং করুন। আগস্ট মাসে ধরুন পরিবারের জন্য কেনাকাটা সারলেন। সেপ্টেম্বর মাসে নিজের জন্য এবং অক্টোবর মাসের মাইনে থেকে হাত খরচ নিয়ে বাকিটা রেখে দিন।
৩) অনলাইনে নজর রাখুন। সেখানেও একরাশ অফার চলে মাঝে মধ্যেই। সময় না পেলে সেখানেই অডার করে দিন। 
৪) ইএমআই-তে এখন পোশাক কেনার সুবিধে দিচ্ছে শপিং মল। একটা নির্দিষ্ট অর্থমূল্যে কেনা কাটা করার পরই এই সুবিধা পাওয়া যায়। 
৫) পরিকল্পনা করেই শপিং করতে যান। এক সঙ্গে অনেকে মিলে শপিং-এ যান। দেখবেন একই সঙ্গে বিল করার ফলে ছাড় পাওয়া যাচ্ছে বেশি। তাই অনেক কেনাকাটা একই সঙ্গে করুন।
৬) পরিবার বা কাছের মানুষদের গিফট ভাইচার দিতে পারেন। এটিও ইএমআই-এর আওতায় পরে যাবে। যার ফলে এক কালিন ধাক্কা সামলাতে হবে না।


 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ৬টি খাবার
Chocolate Day Wishes in Bengali: ‘চকোলেট ডে’-তে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড, স্বামী-স্ত্রীকে পাঠান বিশেষ মেসেজ ও কোটস