অজান্তেই চুলের সমস্যা বাড়িয়ে চুলছেন না তো! খেয়াল রাখুন এই পাঁচটি বিষয়

Published : Aug 11, 2019, 12:00 PM IST
অজান্তেই চুলের সমস্যা বাড়িয়ে চুলছেন না তো! খেয়াল রাখুন এই পাঁচটি বিষয়

সংক্ষিপ্ত

চুলের যত্ন নিন সঠিক পদ্ধতিতে নিজের ভুলেই চুলের ক্ষতির সম্ভাবনা থাকে বেশি জানুন শ্যাম্পু করার সঠিক পদ্ধতি

প্রতিদিন চুলের সমস্যা নিয়ে নাজেহাল অবস্থা। কারুর চুল দুর্বল হয়ে পড়ছে, কারুর চুল আবার ভেঙে যাচ্ছে। এমনই অবস্থায় চুল নিয়ে চুলোচুলি না করে ভেবে দেখুন আপনার চুলের সমস্যার জন্য দায়ি আপনিই নন তো! অযথা অসুধ কিংবা ডাক্তার নয়, বরং তা এড়িয়ে গিয়ে আগে নিজেই সঠিক উপায় চুলের পরিচর্যা করুন। দেখবেন সমস্যা থেকে মুক্তি মিলেছে অনেকটাই। 

আরও পড়ুনঃ নির্জীব ত্বক! দুধের গুণে ফেরান এবার ত্বকের জেল্লা
১) শ্যাম্পুঃ কদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করছেন তা মাথায় রাখুন। কারণ শ্যাম্পু বেশি ঘণ ঘণ করা যেমন উচিত নয়, তেমনই আবার বেশিদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করাও ঠিক হবে না। তাই সপ্তাহে দুবারের বেশি শ্যাম্পু না কারই ভালো।
২) ভিজে চুলঃ শ্যাম্পুর পর চুলের গোড়ায় চাপ দেওয়া উচিত নয়। এই সময় চুল আলগা থাকে তাই চুল ঝারা বা চুলে তোয়ালে জড়িয়ে রাখা কোনওটাই সঠিক পথ নয়। 
৩) শ্যাম্পু করার পদ্ধতিঃ কখনই শ্যাম্পু সরাসরি চুলে দেওয়া উচিত নয়। প্রথমে তা হাতে ঘষে ফেনা করে নিন, তারপর তা মাথায় লাগান। এতে চুলে সরাসরি কেমিক্যাল লেগে যায় না।
৪) স্বাস্থ্যঃ চুলের যত্ন নিতে চাইলে স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। সঠিক সময় সঠিক জিনিস খাওয়া একান্ত প্রয়োজন। তাই জাঙ্কফুড এড়িয়ে চলাই ভালো। 
৫) চুলের যত্নঃ চুল খোলা রেখে রোদে বা ধুলোবালিতে বেশিক্ষণ থাকা উচিত নয়। তাই চুলের যত্নের কথা মাথায় রেখেই তা বেধে নিয়ে রাস্তায় যাওয়া ভালো। এতে চুল ভেঙে ঝরে কম। 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Kitchen Tips: ভাত ঝরঝরে ও ধবধবে সাদা করতে গেলে অনুসরণ করুন এই কয়েকটি উপায়
চিকেন পরিষ্কারের সহজ উপায়! ২ মিনিটে গন্ধ দূর করুন এই কৌশলগুলিতে