ওজন কমান ঘুমিয়ে ঘুমিয়ে! আর ঘাম ঝরাতে হবে না, বলছেন বিশেষজ্ঞরা

swaralipi dasgupta |  
Published : Jun 26, 2019, 03:58 PM IST
ওজন কমান ঘুমিয়ে ঘুমিয়ে! আর ঘাম ঝরাতে হবে না, বলছেন বিশেষজ্ঞরা

সংক্ষিপ্ত

 নিয়মিত শরীরচর্চা করলে কমানো যায় ওজন  কিন্তু এসব করতে গিয়ে ঘুম কমালেই বিপত্তি বরং বিশেষজ্ঞরা বলছেন ঘুমিয়েই ওজন কমবে

সারা দিনের পরিশ্রমের পরে বিছানায় গা এলিয়ে দিয়ে একটু ঘুমোতে কে না পছন্দ করেন। তার পরে যখন সকালে অ্য়ালার্মে ঘুম ভাঙে, মনে হয় আরও একটু যদি শুয়ে থাকা যেত এভাবেই। কিন্তু এভাবে তো চলে না। বেশি শুয়ে থাকলে বা ঘুমোলে তো জমতে থাকে মেদও। কিন্তু সম্প্রতি এক গবেষণা দাবি করেছে, ঘুমিয়ে ঘুমিয়ে কমতে পারে ওজন। 

সাধারণত আমাদের ধারণা ডায়েট কন্ট্রোল করলে বা কম খেলে, নিয়মিত শরীরচর্চা করলে কমানো যায় ওজন। কিন্তু এসব করতে গিয়ে ঘুম কমালেই বিপত্তি। বরং বিশেষজ্ঞরা বলছেন ঘুমিয়েই ওজন কমবে। বিশেষজ্ঞরা বলছেন, ওজন কমাতে প্রয়োজন পর্যাপ্ত ঘুমের। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বলছে, ঘুমনোর সময়ে মানুষের শরীরের গ্রোথ হরমোন নিঃসরণ হয়ে জেগে ওঠে। এই হরমোন নিঃসরণ হলে ফ্যাট বার্ন হতে থাকে। এছাড়া শরীরের পেশীগুলিও শক্ত হতে থাকে। ফলে রাতে ভালো করে না ঘুমোলেও কিন্তু ওজন বেড়ে যেতে পারে। 

আমরা সাধারণত তাড়াহুড়ো বা সমস্ত কাজের চাপে ঘুমটাকেই সবচেয়ে অবহেলা করি। আবার সকালে উঠেই শরীরচর্চা বা কাজে ছুটি। আর এতেই ওজন কমতে চায় না। গবেষকরা জানাচ্ছেন যাঁরা দিনে মাত্র চার পাঁচ ঘণ্টা ঘুমোন তাঁদের ওজন কমানো বেশ কঠিন। কিন্তু যাঁরা নিয়মিত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমোন তাঁরা সহজেই ওজন কমাতে  পারেন। 

তাহলে আর দেরি কীসের! শরীর চর্চা বা অন্য কাজ থেকে সময় কিছুটা কমিয়ে এবার ঘুমের সময় একটু বাড়ান। তা হলেই দেখবেন ওজন কমছে।  তবে শুধু ঘুমের উপর ভরসা করে যদি দেদার জাঙ্ক ফুড খেতে থাকেন, তা হলে বহু চেষ্টাতেও  কমবে না ওজন। 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
মানসিক স্বাস্থ্য ভাল রাখবে এই ৬টি খাবার