সম্পর্ক অভিযানে বিচ্ছেদের রেখা, দিলীপ ঘোষের সভাস্থলেই হাতাহাতি কর্মীদের

Published : Jun 25, 2020, 05:44 PM ISTUpdated : Jun 25, 2020, 05:45 PM IST
সম্পর্ক অভিযানে বিচ্ছেদের রেখা, দিলীপ ঘোষের সভাস্থলেই হাতাহাতি কর্মীদের

সংক্ষিপ্ত

 গৃহসম্পর্ক অভিযানে দিলীপ ঘোষের সামনে হাতাহাতি সভা করার সময় কর্মীদের হাতাহাতির মুখোমুখী হন দিলীপবাবু  বিজেপির গোষ্ঠী কোন্দলে পড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি    যদিও পরে দিলীপ ঘোষ বলেন, সভাতে ঢুকতে না পেরে সমস্যা 

শাজাহান আলি,গড়বেতা : বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে গৃহসম্পর্ক অভিযান ও কার্যালয়ের উদ্বোধনে করতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এই কর্মসূচি সেরে গড়বেতার মন্ডল স্তরের কর্মীদের নিয়ে সভা করার সময় কর্মীদের হাতহাতির মুখোমুখী হন দিলীপবাবু ৷ বিজেপির গোষ্ঠী কোন্দলে পড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি  হয় ৷ যদিও পরে দিলীপ ঘোষ বলেন, এই সভাতে ঢুকতে না পেরে সমস্যা হয়েছিল ৷ অবৈধ প্রবেশ নিয়েই সমস্যা ৷ এই সভাটি সবার জন্য ছিল না ৷ তবে স্থানীয় একদল বিজেপি কর্মীরা জানাচ্ছেন,এটা বিজেপির গোষ্ঠী কোন্দল থেকেই সমস্যা ৷

বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরে চা-এ পে চর্চা কর্মসূচি নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ শহরের জগনুতলা এলাকাতে স্থানীয়দের সঙ্গে চায়ের দোকানে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রওয়া দিয়েছিলেন গড়বেতার উদ্দেশ্যে৷ ওই এলাকাতে দলের প্রতিকী গৃহসম্পর্ক অভিযান শুরু করতে গড়বেতায় গিয়েছিলেন ৷ গড়বেতার ধাদিকা এলাকাতে প্রধানমন্ত্রীর চিঠি দিয়ে কয়েকটা বাড়িতে ঘুরে প্রচার করেন দিলীপ ঘোষ ৷ 

পরে সেখান থেকে তুলসীচটি এলাকায়  যান। সেখানে দলীয় কার্যালয়ের উদ্বোধন করে গড়বেতার ময়রাকাটা এলাকাতে একটি সভা করেন ৷ যেখানে গড়বেতা বিধানসভার মন্ডল কর্তাদের নিয়ে বৈঠক শুরু করেন ৷ কিন্তু এই সভাতেই কয়েকজন বিজেপি নেতা কর্মীকে প্রবেশ করতে দেয় নি সভার দায়ীত্বে থাকা কর্মীরা ৷ তাতেই ঠেলাঠেলি শুরু হয়ে যায় ৷ রীতিমতো ঠেলাঠেলি থেকে হাতিহাতি, তর্ক শুরু হয়ে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে হয়  দিলীপ ঘোষকে ৷ 

এই ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় ৷  দিলীপ ঘোষ বলেন, গন্ডগোল শুরু হয়েছিল অবৈধ প্রবেশ নিয়ে ৷ এই সভা যাদের জন্য তাদের তালিকা করে ডাকা হয়েছিল ৷ তালিকার বাইরে লোক এসে গিয়েই সমস্যা হয়েছে ৷ সমস্যা মেটানো হয়েছে ৷ তবে বিষয়টি বিজেপির গোষ্ঠী কোন্দল বলেই দাবি বিক্ষোভ দেখানো একদল বিজেপি কর্মীর ৷ তাদের দাবি কেউ বা কারা আমাদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে ৷ এটা একটা গোষ্ঠী সমস্যা ৷ গত কয়েকদিন ধরেই গড়বেতায় বিজেপির সভা করা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে ৷  তৃণমূলের গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী বলেন, বিজেপির গড়বেতায় তেমন কোনও অস্তিত্ব নেই ৷ বাইরে থেকে লোক নিয়ে সভা করতে গেলে এমন সমস্যাই হবে ৷ তবে এটারও জবাব দেব আমরা ৷

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি