বায়ু সেনার ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি তৈরি, কাজ শুরু হল নারায়ণগড়ে

Published : Sep 03, 2020, 12:52 AM ISTUpdated : Sep 03, 2020, 12:53 AM IST
বায়ু সেনার ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি তৈরি, কাজ শুরু হল নারায়ণগড়ে

সংক্ষিপ্ত

  বায়ু সেনার প্রয়োজনে জাতীয় সড়কের ওপরে ইমার্জেন্সি ল্যান্ডিং এমনই ফেসিলিটি লান্ডিং তৈরির কাজ শুরু হল মেদিনীপুরে  দুদিন ধরে সেই কাজ শুরু হয়েছে বেলদার বাখরাবাদ এলাকাতে ৷

বায়ু সেনার প্রয়োজনে পশ্চিম মেদিনীপুরের পোক্তাপোল এলাকায় জাতীয় সড়কের ওপরে ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি তৈরির কাজ শুরু হল ৷ গত দুদিন ধরে সেই কাজ শুরু হয়েছে বেলদার বাখরাবাদ এলাকাতে ৷

খড়্গপুরের কলাইকুন্ডা এলাকাতে বায়ুসেনার ঘাঁটি রয়েছে ৷ সেখান থেকে প্রতিদিনই সেনাবাহিনীর পক্ষ থেকে মহড়া ও প্রয়োজনীয় অবতরণ হয়৷  এবার সেখান থেকে কয়েক কিমি দূরে সেই খড়্গপুর মহকুমার বাখরাবাদ এলাকাতে বায়ুসেনার ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার ৷ খড়্গপুর থেকে ওড়িশাগামী ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে শ্যামপুরা থেকে পোক্তাপোল এলাকা পর্যন্ত দীর্ঘ ৫ কিমি জাতীয় সড়ককে রানওয়ে হিসেবে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সেই কর্মসূচিতে নেমে দুদিন ধরে সার্ভে করা ও জাতীয় সড়কের পাশে থাকা গাছ, দোকান সরানোর কাজ শুরু হয়েছে ৷  জাতীয় সড়কের ওপরে লাগিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি মার্কিং বোর্ডও ৷ 

কর্মরত আধিকারিকরা জানাচ্ছেন- এই ৫ কিমি জাতীয় সড়কটি ৬০ মিটার চওড়া করা হবে ৷ মাঝে থাকা অংশটুকুও ভরাট করা হবে ৷ সূত্রের খবর- ভারতবর্ষের মোট ১৩ টি স্থানে এই ধরনের এমার্জেন্সি ল্যান্ডিং রানওয়ে তৈরি করা হচ্ছে জাতীয় সড়কের ওপরে ৷ পশ্চিমবঙ্গে একটাই হচ্ছে আপাতত, তা বেলদার বাখরবাদ এলাকায় ৷  এই বেলদা, নারায়নগড় সংলগ্ন এলাকাতে ইতিপূর্বে বেশ কয়েকবার বায়ুসেনার মিগবিমান ভেঙ্গে পড়েছিল ৷ প্রতিবারই সেনারা বিমান থেকে সুরক্ষিত বেরিয়ে পড়লেও বিমানটি এই এলাকাগুলি সংলগ্ন চাষজমিতে ভেঙে পড়েছিল ৷ মহড়া শুরু হলে এই স্থানগুলির ওপর দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে বিমান উড়ে যায় ৷ ফলে এখন কারণ ছাড়াও আরও বেশ কিছু অজ্ঞাত কারণে এই রানওয়ে তৈরি শুরু হয়েছে ৷ খুব শীঘ্রই তা সম্পন্ন হবে বলে প্রস্তুতকারী সংস্থা ৷

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

West Bengal Weather: তপ্ত বাংলায় স্বস্তির খবর, কালবৈশাখীর আশঙ্কা, আজ ভিজবে কোন কোন জেলা?
Prashanta Barman: পুলিশের জালে ফেরার বিডিও প্রশান্ত বর্মণ! সল্টলেকে ঘটালেন গাড়ি দুর্ঘটনা, স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত