বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত ভূমি রাজস্ব আধিকারিক, জখম আরও বেশ কয়েকজন

Published : Feb 20, 2020, 12:27 PM IST
বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত ভূমি রাজস্ব আধিকারিক, জখম আরও বেশ কয়েকজন

সংক্ষিপ্ত

  বেআইনি বালি পাচার রুখতে  অভিযান হামলার মুখে ভূমি ও  ভূমি  রাজস্ব দপ্তরের আধিকারিক তাঁদের রীতিমতো লাঠিপেঠা করল হামলাকারীরা গুরুতর আহত হয়েছেন অনেকেই

বেআইনি বালি ও মোরাম পাচারের রুখতে গিয়ে এবার আক্রমণের মুখে পড়লেন খোদ মহকুমা আধিকারিক-সহ রাজ্য ভুমি  ভূমি রাজস্ব দপ্তরের অফিসাররা। রাস্তায় তাঁদের রীতিমতো লাঠিপেঠা করল হামলাকারীরা। আহতেরা ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহর লাগোয়া সাদাতপুরে।

আরও পড়ুন: বিয়ের ভোজ খেতে ব্যস্ত গৃহকর্তা, বাড়ি থেকে লুঠ কয়েক লক্ষ টাকার সামগ্রী

ঘড়ির কাঁটা তখন আটটা পেরিয়ে গিয়েছে। বুধবার রাতে বেআইনি বালি ও মোরাম গাড়ির বিরুদ্ধে অভিযানে বেরিয়েছিলেন খড়গপুর মহকুমার ভুমি ও ভুমি রাজস্ব আধিকারিক। তাঁর সঙ্গে ছিলেন দপ্তরের আরও বেশ কয়েকজন আধিকারিক।  ঘণ্টা  খানেক বাদে খড়্গপুরের কাছে সাদাতপুরে জাতীয় সড়কে বালি ও মোরাম ভর্তি একটি গাড়ি আটক করেন তাঁরা। অভিযান সেরে যখন ফিরছিলেন, তখন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের উপর গ্রামবাসীরা চড়াও হন বলে অভিযোগ। লাঠি, ইঁট নিয়ে হামলার চালানো হয়। অতর্কিতে হামলায় হকচকিয়ে যান আক্রান্তরা। কিছু বুঝে ওঠার আগেই আধিকারিকদের অনেকেই গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় কোনওমতে পালিয়ে বাঁচেন সকলেই। যাঁরা আহত হয়েছেন, তাঁদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। 

আরও পড়ুন: হাসপাতালে হানা বিষধরের, আতঙ্কে ছোটাছুটি রোগীদের

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়েছে হাত, জখম বৃদ্ধার দিকে ফিরেও তাকালেন না যাত্রীরা

মাধ্যমিক পরীক্ষার জন্য এমনিতেই তাঁদের ব্যস্ততার শেষ নেই। তাই পুলিশকর্মীদের আর সঙ্গে নেননি, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা নিজেরাই অভিযানে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে। তারজেরে এমন ঘটনা ঘটল বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকদের একাংশ। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি