লাইভ শো-তে সাংবাদিককে বেধড়ক পেটালেন প্রধানমন্ত্রীর দলের নেতা, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

Indrani Mukherjee |  
Published : Jun 25, 2019, 04:11 PM ISTUpdated : Jun 25, 2019, 04:17 PM IST
লাইভ শো-তে সাংবাদিককে বেধড়ক পেটালেন প্রধানমন্ত্রীর দলের নেতা, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

টেলিভিশনের বিতর্কসভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর দলের নেতা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে বিতর্ক চলাকালীন আচমকাই এক সিনিয়র সাংবাদিককে মারধর করতে শুরু করেন তিনি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নিন্দার ঝড়

টেলিভিশনের বিতর্কসভায় অংশ নিয়েছিলেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ডঃ মনসুর আলি সিয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে। উপস্থিত ছিলেন করাচি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক ইমতিয়াজ খান ফারহানও। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। এইরকম টেলিভিশন শো আজকাল প্রায়শই হয়ে থাকে। কিন্তু শো চলাকালীন যা হল তা জানলে অবাক হবেন আপনিও।

খানিকটা কথোপকথনোর পর পিটিআই নেতা মনসুর সিয়াল এবং সাংবাদিক ইমতিয়াজ খান ফারহান চড়া দুজনেই চড়া গলায় কথা বলতে শুরু করেন। আচমকাই কথা বিতর্কের মাঝে লাইভ শো-এর চেয়ার ছেড়ে উঠে পড়েন পিটিআই নেতা মনসুর আলি সিয়াল। আর তারপরই সাংবাদিক ইমতিয়াজ খান ফারহানকে এক ধাক্কায় নীচে ফেলে দেন তিনি। আর তারপর তাঁর ওপর চড়াও হন। আকস্মিকভাবে ঘটা এই অপ্রীতিকর পরিস্থিতিকে সামাল দিতে এগিয়ে আসেন শো-এ উপস্থিত অন্যান্য অতিথি এবং ক্রু মেম্বাররা। 

গত সোমবার একটি পাকিস্তানি সংবাদমাধ্যমে 'নিউজ লাইন উইথ আফতাব মুঘেরি' নামে ওই টক শো-তে সরাসরি এই ঘটনার সাক্ষী রইলেন অগণিত দর্শক। তারপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার ঝড়।  বলা হচ্ছে, পাক প্রধানমন্ত্রী যে নয়া পাকিস্তানের বার্তা দিয়েছেন এটাই কী তার নমুনা।

 

ঘটনায় নিন্দার ঝড় তুলেছেন সেদেশের সাংবাদিক থেকে সাধারণ মানুষ সকলে। এই ঘটনার নিন্দা করে ভয়েস অব করাচির সদস্য তাঁপ টুইটারে লেখেন, কিছুদিন আগেইপিটিআই-এর ফাওয়াদ চৌধুরি স্যামি আব্রাহামকে চড় মেরেছিলেন। আর এবার মনসুর সিয়াল টক শো-য়ে এসে পেটালেন সিনিয়র সাংবাদিক ইমতিয়াজ ফরহানকে মারধর করলেন। এই ঘটনা অবিশ্বাস্য।

PREV
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.
click me!

Recommended Stories

পাকিস্তান সরকারের টার্গেট বালোচরা, পাক পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর থেকেই 'নিখোঁজ' ৬ জন
পাকিস্তানে মসজিদে হামলার দায় কার? দিল্লি-কাবুল একযোগে তুলোধনা করল ইসলামাবাদের