দ্বিতীয় বিয়ে করলেই ৫০ শতাংশ ছাড়, চতুর্থবারে মিলবে বিনামূল্য়ে ব্যাঙ্কোয়েট

Published : Jan 24, 2020, 07:08 PM IST
দ্বিতীয় বিয়ে করলেই  ৫০ শতাংশ ছাড়,   চতুর্থবারে মিলবে  বিনামূল্য়ে ব্যাঙ্কোয়েট

সংক্ষিপ্ত

দুঃসাহসীদের জন্যই বড়সড় ছাড় ঘোষণা করল ব্যাঙ্কোয়েট হল কর্তৃপক্ষ  তৃতীয়বার বিয়ে করার সাহস যাঁরা দেখাবেন, তাঁরা ৭৫ শতাংশ ছাড় পাবেন  এই বিশেষ ছাড়ের সুযোগ পেতে চাইলে তাঁকে একটাই শর্ত মানতে হবে    বিয়ের জন্য ব্যাঙ্কোয়েট হল বুকিং করতে হবে ওই ব্যক্তির প্রথম স্ত্রীকেই    

  দুঃসাহসীদের জন্যই বড়সড় ছাড় ঘোষণা করল ব্যাঙ্কোয়েট হল কর্তৃপক্ষ। নিজেদের বিজ্ঞাপনে তারা জানিয়েছে, যে সমস্ত পুরুষ দ্বিতীয়বার বিয়ে করবেন এই ব্যাঙ্কোয়েট হল ভাড়ার ক্ষেত্রে তাঁরা ৫০ শতাংশ ছাড় পাবেন। তবে তার জন্য় মানতে হবে বিশেষ শর্ত।

তৃতীয়বার বিয়ে করার সাহস যাঁরা দেখাবেন, তাঁরা ৭৫ শতাংশ ছাড় পাবেন। আর চতুর্থ বিয়ের ক্ষেত্রে মিলবে ১০০ শতাংশ ছাড়। চতুর্থ বিয়ে করবেন যাঁরা, তাঁরা একেবারে বিনামূল্যেই  পেয়ে যাবেন ব্যাঙ্কোয়েট হল। বিয়ের অনুষ্ঠান, খাওয়া-দাওয়ার জন্য সম্পূর্ণ ফ্রী। অবিশ্বাস্য এই বিজ্ঞাপনটি দিয়েছে পাকিস্তানের বাহাওয়ালপুরে একটি ব্যাঙ্কোয়েট হল কর্তৃপক্ষ। পাকিস্তানের এক সাংবাদিক নায়লা ইনায়েত তাঁর টুইটারে   একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে ওই ব্যাঙ্কোয়েট হলের মালিক এই অদ্ভুত ছাড়ের সম্পর্কে নিজেই জানাচ্ছেন। 

ব্যাঙ্কোয়েট হলের মালিক জানান, এই ছাড় পাওয়ার একটাই শর্ত। যে ব্যক্তি দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে উদ্যোগী, তিনি এই বিশেষ ছাড়ের সুযোগ পেতে চাইলে তাঁকে একটাই শর্ত মানতে হবে। শর্ত হল, বিয়ের জন্য ব্যাঙ্কোয়েট হল বুকিং করতে হবে তাঁর প্রথম পক্ষের স্ত্রীকে দিয়েই। এই বাধা পেরোতে পারলেই মিলবে অবিশ্বাস্য ছাড়ের সুযোগ।  

PREV
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.
click me!

Recommended Stories

পাকিস্তান সরকারের টার্গেট বালোচরা, পাক পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর থেকেই 'নিখোঁজ' ৬ জন
পাকিস্তানে মসজিদে হামলার দায় কার? দিল্লি-কাবুল একযোগে তুলোধনা করল ইসলামাবাদের