Van Devi Temple: সূর্য ডুবলেই এই মন্দিরে ঢোকা বারণ! ৪০০ বছরের পুরনো রহস্য জানেন?

Published : Oct 02, 2026, 09:11 PM IST

সূর্য ডুবলেই এই মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ। ৪০০ বছর ধরে চলে আসা এই অদ্ভুত নিয়মের কথা শুনলে যে কেউ চমকে যাবেন। সম্প্রতি একটি বলিউড সিনেমায় এই মন্দিরের কথা উঠে আসায়, সোশ্যাল মিডিয়ায় বন দেবী মন্দির নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

PREV
15
ঘন জঙ্গলের মাঝে মন্দির

বলিউড সিনেমা 'দ্য ভ্যান'-এর দৌলতে বিহারের এই প্রাচীন মন্দিরটি এখন খবরের শিরোনামে। পাটনার কাছে বিটা এলাকায় রয়েছে মা বন দেবী মন্দির। এই মন্দির ঘিরে বহু বছর ধরে নানা লোককথা ও বিশ্বাস প্রচলিত রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সূর্য ডোবার পর মন্দিরের আশেপাশের জঙ্গলে ঢোকা একেবারে বারণ। সন্ধের আরতি শেষ হলেই পুরোহিতরা মন্দিরে তালা ঝুলিয়ে চলে যান।

25
পাটনা থেকে ৩৫ কিলোমিটার দূরে

বিহারের পাটনা জেলার বিটা এলাকার কাছেই রয়েছে মা বন দেবী মন্দির। পাটনা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আমহারা, রাঘোপুর এবং কাঞ্চনপুর গ্রামের কাছাকাছি এই মন্দির অবস্থিত। স্থানীয়দের মতে, একসময় এই এলাকা ঘন জঙ্গলে ঘেরা ছিল। পুরাণ অনুযায়ী, এই মন্দিরটি প্রায় ৪০০ বছরের পুরনো। এখানে দেবীর কোনও সাধারণ মূর্তি নেই, বরং একটি পবিত্র 'পিণ্ড' হিসেবে তাঁকে পুজো করা হয়। স্থানীয়রা বন দেবীকে জঙ্গলের রক্ষাকর্তা হিসেবেই মানেন।

35
কীভাবে তৈরি হল বন দেবী মন্দির?

এই মন্দির তৈরির পিছনে একটি দারুণ লোককথা রয়েছে। রাঘোপুরের বাসিন্দা বিদ্যানন্দ মিশ্র ছিলেন দেবীর পরম ভক্ত। তিনি প্রায়ই বিন্ধ্যাচলে গিয়ে দেবীর দর্শন করতেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর পক্ষে সেখানে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিশ্বাস করা হয়, একদিন দেবী তাঁকে স্বপ্নে দেখা দেন এবং পবিত্র পিণ্ডের একটি অংশ নিজের এলাকায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে বলেন। এরপর তিনি জঙ্গলের মাঝে সেই পিণ্ড প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানেই গড়ে ওঠে বন দেবী মন্দির।

45
সূর্য ডোবার পর জঙ্গলে যাওয়া বারণ কেন?

এই মন্দিরের সবচেয়ে রহস্যময় দিক হল, সূর্য ডোবার পর জঙ্গলে ঢোকার ওপর নিষেধাজ্ঞা। স্থানীয় লোককথা অনুযায়ী, অতীতে এই জঙ্গলে বেশ কিছু অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এর ফলে আশেপাশের গ্রামের মানুষ চরম বিপদে পড়েন। সেই থেকেই অন্ধকার নামার পর জঙ্গলে মানুষের প্রবেশ বন্ধ করার এই নিয়ম চালু হয়, যা আজও মেনে চলা হয়।

55
বলিউড সিনেমার হাত ধরে ফের চর্চায়

বন দেবী মন্দিরের এই লোককথা এখন বলিউডেও পৌঁছে গিয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়া অভিনীত 'দ্য ভ্যান: ফোর্স অফ দ্য ফরেস্ট' সিনেমার গল্প এই মন্দিরকে ঘিরেই তৈরি হয়েছে। সিনেমার লেখক অরুণাভ কুমার নিজে এই মন্দির ঘুরে দেখেন এবং পুরোহিত ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এরপরই দেশজুড়ে এই ছোট মন্দিরটি নিয়ে আলোচনা শুরু হয়। বড় মূর্তি বা বিশাল কাঠামোর বদলে, জঙ্গলের মাঝে পুরনো বিশ্বাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই মন্দির আজ এক আলাদা পরিচিতি পেয়েছে।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Photos on
click me!

Recommended Stories