
ধনতেরাস ২০২৬: আগামিকাল শুক্রবার ,৬ নভেম্বর পাতিল হবে ধনতেরাস। এই দিন সোনা আর ঝাঁটা কেনা শুভ বলে মনে করা হয়। ধনতেরাস বা ধনত্রয়োদশী মূলত সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় পালন করা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসব পালিত হয়।
শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে ধনত্রয়োদশী। পুজোর শুভ মুহূর্ত হল বিকাল ৫টা ৩২ মিনিট থেকে রাত ৮টা ০৯ মিনিট পর্যন্ত। সবথেকে শুভ মুহূর্ত হল সন্ধ্যে ৬টা ০২ মিনিট থেকে শুরু করে রাত ৭টা ৫৭ মিনিট পর্যন্ত।
ধনতেরাসের দিন সোনা বা রূপ বা যে কোনও ধাতু কেনাই শুভ বলে মনে করা হয়। সোনা-সহ যে কোনও ধাতু কেনার শুভ মুহূর্ত হল শুরু হচ্ছে বিকেল ৫টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত। তবে প্রাচীন রীতি অনুযায়ী এই ধনতেরাসের দিনে যে কোনও সময়ই গয়না বা ধাতু কেনা শুভ বলে মনে করা হয়। কিন্তু এই দিন লোহা না কেনাই শুভ বলে মনে করা হয়।
ধনতেরাসের দিন সকালে নতুন ঝাঁটা কেনা শুভ বলে মনে করা হয়। ঝাঁটা কেনার কথা যদি চিন্তা করেন তাহলে সূর্যাস্তের আগেই কেনাকাটা সেরে ফেলুন। সন্ধ্যের পরে ঝাঁটা বা ঝাড়ু না কেনাই শ্রেয় বলে প্রচলিত বিশ্বাস। ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। ধনতেরাসের দিনে ঝাঁটা কিনলে ঘরের নেতাবাচক শক্তি দূর হয়। মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। ঝনতেরাসের আগের দিন বা দীপাবলির দিন পুরনো ঝাঁটা ফেলে দেওয়া বা পুড়িয়ে ফেলা উচিৎ।