Diwali 2026: দীপাবলির দিন এই ৫ কাজ, মনের সকল ইচ্ছে পূরণ হওয়ার রামবাণ টোটকা

Published : Nov 08, 2026, 08:14 AM IST
Diwali 2026

সংক্ষিপ্ত

Diwali 2026: দীপাবলি উৎসবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বেশ কিছু বিশেষ নিয়ম পালন করা হয়। বিশ্বাস করা হয়, দীপাবলির দিনে এই ৫টি সহজ উপায়ের মাধ্যমে মা লক্ষ্মীকে প্রসন্ন করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে।

Diwali 2026: ৮ নভেম্বর দীপাবলি উৎসব উদযাপিত হচ্ছে। এই সময়ে কালীপুজোর পাশাপাশি বহু বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। দীপাবলির দিন, লোকেরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে মা লক্ষ্মী পৃথিবীতে আসেন এবং ঘরে ঘরে বিচরণ করেন। এমনটা বিশ্বাস করা হয় যে দীপাবলির দিনে গৃহীত এই ব্যবস্থাগুলিতে মা লক্ষ্মী খুব খুশি হন এবং বাড়িতে আশীর্বাদ নিয়ে আসেন। চলুন জেনে নেওয়া যাক দীপাবলির কোন কোন কাজে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

দীপাবলিতে করুন এই ৫টি কাজ -

১) দীপাবলির দিন টাকা রাখার স্থানে গয়না ও টাকা লাল কাপড়ে বেঁধে উত্তর-পূর্ব দিকে রাখুন। কথিত আছে যে এই দিনে এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়।

২) দীপাবলিতে, বাড়িতে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করার পরে, দেবী লক্ষ্মীকে ছোলার ডাল নিবেদন করুন। পুজো শেষ হলে সেই ডাল অশ্বত্থ গাছে অর্পণ করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন।

৩) দীপাবলির দিন, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বিশেষ পূজা করুন। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, বিবাহিত মহিলাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করুন এবং তাকে খাওয়ান। তাদের পান ও মিষ্টিও দিন।

৪) আপনি এই দিনে কোনও বিবাহিত মহিলাকে লাল রঙের পোশাক বা শাড়িও উপহার হিসেবে দিতে পারেন। দীপাবলির দিনে এই প্রতিকার করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

৫) দীপাবলির দিন , একটি লাল কাপড়ের রুমালের মতো কাপড় নিয়ে তাতে পাঁচাটা কড়ি, পাঁচটা গোমতি চক্র, একমুঠো গোটা ধণে, চাল অথবা একটা ধানের ছড়া, তিনটে গোটা হলুদের গাঁট, পাঁচটা লবঙ্গ, ও সামান্য কর্পূর এবং সাধ্যমতো টাকা নিন। এই লাল কাপড়টায় মনের ইচ্ছের কথা বলে তিনটে গিঁট দিয়ে বেঁধে দেবী লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। এরপর দীপাবলির অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই কাপড়টি যেখানে টাকা রাখেন, সেখানে পরবর্তী এক বছরের জন্য রেখে দিন। পরবর্তী বছরে আবার নতুন পুটুলি তৈরি করুন পুরনোটা প্রবাহিত কোনও জলে দিয়ে দিন। এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার মনের ইচ্ছা পূরণ হয়।

PREV
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Bhoot Chaturdashi 2026: বাঙালিরা কেন ভূত চতুর্দশী পালন করে, ১৪ শাক খায় জানেন?
Kali Puja 2026: আলোর উৎসবে মাতোয়ারা বাংলা! কলকাতা থেকে জেলা, এক নজরে সেরা কালীপুজোর সুলুকসন্ধান