Durga Puja School Holiday: মাস ঘুরলেই ঢাকের পিঠে পড়বে কাঠি। সামনেই উৎসবের মরশুম। এখন থেকেই শুরু কাউন্ট ডাউন। কিন্তু পালাবদলের বাংলায় এবার পুজোয় কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ? রইল বিরাট আপডেট। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
৪ মে-র পর বাংলায় শাসক শিবিরের পালাবদল হতেই রাজ্যের একাধিক নিয়মে বদল এসেছে। পরিবর্তন হয়েছে রাজ্য সরকারি ছুটির তালিকাতেও। রদবদলের এই তালিকায় এবার দুর্গাপুজোয় ছুটি নিয়েও বড় আপডেট রাজ্য সরকারের। বিজেপি শাসিত বাংলায় এবার কতদিন ছুটি থাকবে শারদোৎসবে স্কুল-কলেজ? সেই নিয়ে কানাঘুঁষোর মাঝে সামনে এলো বিরাট আপডেট।
25
কী বলছে শুভেন্দু অধিকারীর প্রশাসন?
দুর্গাপুজোর এখনও প্রায় ৫০ দিন বাকি থাকলেও রথযাত্রার পর থেকেই বাঙালির মনে মনে যেন শুরু হয়ে যায় পুজোর কাউন্ট ডাউন। কারণ, বছরভর এই চারটে দিনের অপেক্ষায় থাকে আপামর বাঙালি। আর সেখানে এবার নতুন শাসকের আমলে কতটা জাঁকজমক করে পুজো হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই সকলেরই। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে পুজোয় স্কুল-কলেজ ছুটি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, পূর্বতন সরকারের মতোই চতুর্থী থেকে ভাইফোঁটা পর্যন্ত সরকারি স্কুল-কলেজে পঠন পাঠন বন্ধ রাখার নির্দেশিকা জারি করতে পারে রাজ্য শিক্ষা দফতর। তবে নোটিশ জারি না হওয়া পর্যন্ত বিশদে কিছুই বলা যাচ্ছে না।
35
কবে থেকে শুরু দুর্গাপুজো?
২০২৬ সালের দুর্গাপুজো ১৬ অক্টোবর (মহাষষ্ঠী) থেকে শুরু হয়ে ২১ অক্টোবর (বিজয়া দশমী) পর্যন্ত।
মহালয়া: ১০ অক্টোবর (শনিবার) মহাষষ্ঠী: ১৬ অক্টোবর (শুক্রবার) মহাসপ্তমী: ১৮ অক্টোবর (রবিবার) মহাঅষ্টমী: ১৯ অক্টোবর (সোমবার) মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার) বিজয়া দশমী: ২১ অক্টোবর (বুধবার)।
মে মাসে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসছে। এটাই রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম শারদোৎসব। কিন্তু কলকাতার পুজো নিয়ে রাজ্য সরকারের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়, যার জেরে পুজো উদ্যোক্তাদের মধ্যে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগের সরকারের মতো রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটিকে ঢালাও আর্থিক অনুদান দেওয়া হবে না। যে সব কমিটির সত্যিই আর্থিক প্রয়োজন রয়েছে, শুধুমাত্র তাদেরই বাছাই করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেবে সরকার।
55
পুজো নিয়ে কী বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
নবান্নসূত্রে জানা যাচ্ছে, ১০ লক্ষ টাকার কম বাজেটের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অর্থ দফতরের সঙ্গে আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.