Durga Puja 2023: রাজ্যে দুটি বড় পুজোর থিম অযোধ্যার রাম মন্দির, উদ্বোধন করতে পারেন অমিত শাহ

Published : Sep 07, 2023, 09:17 PM IST
Amit Shah Visits Durga Puja Pandal in kolkata

সংক্ষিপ্ত

রাম মন্দির বাংলার মানুষ দেখতে পাবে রাম মন্দির। তাও দুর্গাপুজো উপলক্ষ্যে। একটি কলকাতায় অন্যটি উত্তরবঙ্গে। দুটি পুজো পরিচালনা করে বিজেপি নেতারা। 

রাম মন্দির - দীর্ঘ লড়াইয়ের ফল অনেকের কাছে। আগামী বছরই ভক্তদের জন্য খুলে যাবে রাম মন্দিরের দরজা। আগামী বছর ১৪-২৪ জানুয়ারির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন। কিন্তু তার আগেই বাংলার মানুষ দেখতে পাবে রাম মন্দির। তাও দুর্গাপুজো উপলক্ষ্যে। একটি কলকাতায় অন্যটি উত্তরবঙ্গে। দুটি পুজো পরিচালনা করে বিজেপি নেতারা। উদ্যোক্তাদের কথায় তাদের পুজোর থিম এবার রাম মন্দির। উদ্যোক্তারা আরও জানিয়েছেন আসন্ন পুজো উপলক্ষ্যে দুটি পুজোর উদ্বোধন করতে রাজ্যে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ।

কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারঃ

কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো বহু পুরানো। এটি বিজেপি নেতা সজল ঘোষের দুর্গা পুজো নামেও পরিচিত। মধ্য কলকাতার লেবুতলা পার্কে এই পুজোর প্রস্তুতি প্রায় তুঙ্গে। হয়ে গেছে খুঁটি পুজো। তবে গত বছর রীতিমত খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল পুজো উদ্যোক্তাদের। কারণ প্রবল ভিড়ের কারেণ প্রতিমা দর্শন বন্ধ করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার সেই উদ্যোক্তারাও রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোক্তাদের একজন জানিয়েছেন, 'আমরা সর্বদাই সম্প্রতিক বিষয়কে দুর্গাপুজোর মণ্ডপে তুলে ধরতে চাই। গতবছর আমরা লালকেল্লা করেছিলাম আজাদি কা অমৃত মহোৎসবের থিম হিসেবে। এই বছর রাম মন্দির থিম করা খুবই স্বাভাবিক।' উদ্যোক্তারা জানিয়েছেন, পুজো কমিটি রাম মন্দিরের রেপ্লিকা দেখে হুবহু মণ্ডপ তৈরি করছে। সজল ঘোষ জানিয়েছেন, গত বছর এই পুজো উদ্বোধন করেছিলেন মিঠুন চক্রবর্তী।এবার অমিত শাহের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু জি ২০ নিয়ে তিনি বর্তমানে ব্যস্ত রয়েছে। তবে অমিত শাহের হাতেই পুজো উদ্বোধন নিয়ে তাঁরা যে আশাবাদী তাও জানিয়েছেন।

উত্তরবঙ্গের পুজোঃ

কলকাতা থেকে ৪০০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গেও তৈরি হচ্ছে রাম মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ। বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে পুজোর মণ্ডপও রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে। সেটিও উদ্বোধন করার কথা রয়েছে অমিত শাহের। সুকান্ত মজুমদার জানিয়েছেন, অনেকেই চাইছে কেন্দ্রীয় মন্ত্রীর অমিত শাহের হাতেই উদ্বোধন হোক পুজো মণ্ডপের। তিনি আরও বলেছেন ৪০০ বছরের সংগ্রামের ফল। তাই থিম হিসেবে রাম মন্দিরকেই বেছে নেওয়া হয়েছে।

২০২০ সাল থেকে বিজেপি কলকাতায় দুর্গাপুজো পালন করল। পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই বছর আর সেই পুজো হচ্ছে না। 

আরও পড়ুনঃ

Jawan box office: প্রথম দিনেই বাজিমাৎ বাজিগরের, জওয়ান-এর প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ অবাক করার মত

G20 SUMMIT: জি২০এর নেতৃত্ব দিয়ে ভারত কী কী অর্জন করেছে? রইল তারই বিস্তারিত তালিকা

MLA salary Hike: পুজোর আগেই সুখবর! এক ধাক্কায় হাজার হাজার টাকা বাড়ল বিধায়কদের বেতন

 

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?