Kojagari Lakshmi Puja 2026: কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬ কবে ২৫ না ২৬ অক্টোবর? জেনে নিন পূর্ণিমার তিথি, পুজোর সময় ও সম্পূর্ণ ফর্দ

Published : Oct 25, 2026, 11:21 AM IST
Lakshmi Puja

সংক্ষিপ্ত

মা লক্ষ্মীর আরাধনায় আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! ২৫ অক্টোবর না ২৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো! পূর্ণিমার তিথি কখন শুরু, কখনই বা শেষ? গুপ্তপ্রেস ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জেনে নিন পুজোর শুভক্ষণ।

২৫ অক্টোবর লক্ষ্মীপুজো।৫ূ৪ী শারদ পূর্ণিমার পবিত্র তিথিতে বাংলার ঘরে ঘরে পূজিত হন ধন-সম্পদ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী। সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় এই দিন নিষ্ঠাভরে পুজো করেন ভক্তরা। তবে এ বছর কোজাগরী পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। জেনে নিন গুপ্তপ্রেস ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমার তিথির সময় এবং লক্ষ্মীপুজোর প্রয়োজনীয় উপকরণের সম্পূর্ণ তালিকা।

কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬: পূর্ণিমা তিথি কখন?

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের ২৫ অক্টোবর, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি ৭ কার্তিক। এই পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ডে।

অন্যদিকে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর, রবিবার সকাল ১১টা ৫৮ মিনিটে কোজাগরী পূর্ণিমার তিথি শুরু হবে। তিথি শেষ হবে ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪২ মিনিটে।

দুই পঞ্জিকায় তিথি শুরুর সময়ে কিছুটা পার্থক্য রয়েছে। তাই পুজোর নির্দিষ্ট সময় জানার জন্য নিজের অনুসরণ করা পঞ্জিকা দেখে নেওয়া ভালো।

কোজাগরী লক্ষ্মীপুজোর সম্পূর্ণ ফর্দ

লক্ষ্মীপুজোর আগে প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে রাখলে পুজোর সময়ে কোনও কিছু বাদ পড়ার আশঙ্কা থাকে না। দেখে নিন পুজোর জন্য কী কী সামগ্রী প্রয়োজন।

১. ঘট ও বরণের সামগ্রী

মাটির বা তামার ঘট — ১টি

কুণ্ডহাঁড়ি বা একসরা — ১টি

ধান ও মাটি — ঘট স্থাপনের জন্য

পাঁচটি পাতাযুক্ত আম্রপল্লব

ডাব বা নারকেল — ১টি

নতুন গামছা — ১টি

সিঁদুর — ১ কৌটো

তিল ও হরিতকী — পুজো ও সংকল্পের জন্য

২. পুজোর মূল উপকরণ

মা লক্ষ্মীর প্রতিমা বা চিত্রপট — ১টি

চাঁদমালা — ১টি

ধানের শিস

কড়ি ও মুদ্রা

আসনাঙ্গুরীয়ক — ৩টি

মধুপর্কের বাটি — ৩টি

পঞ্চগব্য

আতপ চাল

৩. ফুল ও সুগন্ধির সামগ্রী

পদ্মফুল — অন্তত ১টি

গাঁদা, গোলাপ বা রজনীগন্ধার ফুল ও মালা

বেলপাতা ও তুলসীপাতা

দুর্বা ঘাস

ধূপকাঠি ও কর্পূর

প্রদীপ ও সলতে

ঘি বা সর্ষের তেল

৪. নৈবেদ্য ও প্রসাদ

কলা, আপেল, নাশপাতি, শসা ও আখ-সহ পাঁচ রকমের ফল

তিলের নাড়ু ও নারকেলের নাড়ু

খই বা চিড়ের মোয়া

বাতাসা ও লাড্ডু

খই ও চিড়ে

পান ও সুপারি

৫. অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী

আলপনা দেওয়ার জন্য চালের গুঁড়ো বা খড়িমাটি

লক্ষ্মীর পাঁচালি বই

পুজোয় বসার জন্য কুশাসন বা কম্বল

পুজোর আগে কী কী মনে রাখবেন?

কোজাগরী লক্ষ্মীপুজোয় বাড়ির প্রচলিত রীতি ও পঞ্জিকা অনুযায়ী পুজোর আয়োজন করা হয়। তাই উপকরণ কেনার আগে পরিবারের নিয়ম অনুযায়ী তালিকা মিলিয়ে নেওয়া ভালো। বিশেষ করে ফুল, ফল, নৈবেদ্য এবং ঘট স্থাপনের সামগ্রী আগে থেকে গুছিয়ে রাখলে পুজোর প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়।

PREV
Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Double Durga Puja in 2028: ২০২৮ সালে দু’বার দুর্গাপুজো! কোন পঞ্জিকা মেনে দেবেন অঞ্জলি, কোন পুজোই বা সঠিক?
Kojagari Lakshmi Puja 2026: কোজাগরী পূর্ণিমায় এইভাবে করুন দেবী লক্ষ্মীর পূজা! শুভ সময় ও মন্ত্র জেনে নিন