Jensi Kanabar: সানিয়া মির্জার রেকর্ড ভেঙে দিলেন, ভারতীয় টেনিসের নতুন তারকা জেনসি কানাবার

Published : Apr 30, 2026, 07:24 PM IST
Jensi Kanabar

সংক্ষিপ্ত

Jensi Kanabar: বয়স ১৪ বছর পাঁচ মাস। এর মধ্যেই ভারতীয় টেনিস মহলে সাড়া ফেলে দিয়েছেন গুজরাটের (Gujarat) জুনাগড়ের (Junagadh) মেয়ে জেনসি কানাবার। ভারতের মহিলা টেনিসের কিংবদন্তি সানিয়া মির্জার (Sania Mirza) রেকর্ড ভেঙে দিলেন জেনসি। তিনি ভারতীয় টেনিসের নতুন তারকা হয়ে উঠছেন।

DID YOU KNOW ?
অস্ট্রেলিয়ান ওপেন জয়
অনূর্ধ্ব-১৪ পর্যায়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন ১৪ বছর বয়সি জেনসি কানাবার।

Jensi Kanabar Record: সানিয়া মির্জার (Sania Mirza) রেকর্ড ভেঙে দিয়ে ভারতের মহিলা টেনিসে নতুন ইতিহাস তৈরি করলেন গুজরাটের (Gujarat) জুনাগড়ের (Junagadh) মেয়ে জেনসি কানাবার। তাঁর জন্মের ১১ বছর আগে ভারতের কনিষ্ঠতম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে কোনও পেশাদার টুর্নামেন্টে সিঙ্গলসের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়ে রেকর্ড গড়েছিলেন সানিয়া। এবার ১৪ বছর পাঁচ মাস বয়সে সেই রেকর্ড ভেঙে দিলেন জেনসি। তিনি নয়াদিল্লিতে (New Delhi) আয়োজিত আইটিএফ ডব্লু ১৫ টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়েছেন। প্রি-কোয়ার্টার-ফাইনালে ২২ বছর বয়সি সন্দীপ্তি সিং রাওকে (Sandeepti Singh Rao) স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন জেনসি। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৭-৫। দ্বিতীয় সেটে অসাধারণ লড়াই করে চার বার সেট পয়েন্ট বাঁচিয়ে জয় ছিনিয়ে নেন এই কিশোরী।

সানিয়াকে ১১ দিন পিছনে ফেলে দিলেন জেনসি

চলতি আইটিএফ ডব্লু ১৫ টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে জয়া কাপুরকে (Jaya Kapoor) সহজেই হারিয়ে দেন জেনসি। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-১। এরপর দ্বিতীয় রাউন্ডেও জয় পেলেন এই কিশোরী। তিনি এই বয়সেই সাহসিকতা ও পরিণত মানসিকতার পরিচয় দিচ্ছেন। সানিয়া ১৪ বছর পাঁচ মাস ১১ দিন বয়সে প্রথমবার পেশাদার টুর্নামেন্টে সিঙ্গলসের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যান। তাঁর চেয়ে ১১ দিন কম বয়সে এই নজির গড়লেন জেনসি।

অস্ট্রেলিয়ান ওপেন জয় জেনসির

এবার অনূর্ধ্ব-১৪ পর্যায়ে অস্ট্রেলিয়ান ওপেন (2026 Australian Open Asia-Pacific Elite 14 & Under Trophy) চ্যাম্পিয়ন হয়েছেন জেনসি। এই কিশোরী ফাইনালে অস্ট্রেলিয়ার মিউজিমা চিলেকের (Musemma Cilek) বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে চ্যাম্পিয়ন হন। জেনসির পক্ষে ম্যাচের ফল ৩-৬, ৬-৪, ৬-১। এবার সানিয়ার রেকর্ড ভেঙে দিলেন জেনসি। তিনি  এবার সিনিয়র পর্যায়ে সাফল্য পাওয়ার জন্য তৈরি হচ্ছেন। ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জেতাই জেনসির লক্ষ্য। তিনি দেশকে এই স্বপ্ন দেখাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ বছর ৫ মাস বয়সে কোয়ার্টার-ফাইনালে জেনসি।
১৪ বছর ৫ মাস বয়সে প্রথমবার পেশাদার টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেলেন জেনসি কানাবার।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? জেনে নিন অঙ্ক
Shakib Al Hasan: 'পাকিস্তানের কথায় টি-২০ বিশ্বকাপে না খেলে ভুল করেছে বাংলাদেশ,' মত শাকিবের