Shakib Al Hasan: 'পাকিস্তানের কথায় টি-২০ বিশ্বকাপে না খেলে ভুল করেছে বাংলাদেশ,' মত শাকিবের

Published : Apr 30, 2026, 04:39 PM IST
Shakib Al Hasan (Photo: ICC)

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: যোগ্যতা অর্জন করার পরেও, এ বছরের টি-২০ বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ (Bangladesh Cricket Team)। তৎকালীন সরকারের নির্দেশেই টি-২০ বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এই সিদ্ধান্ত এখনও মানতে পারছেন না শাকিব আল-হাসান (Shakib Al Hasan)।

DID YOU KNOW ?
পরিবর্ত স্কটল্যান্ড
বাংলাদেশ দল টি-২০ বিশ্বকাপ থেকে সরে যাওয়ায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়।

Shakib Al Hasan: নিজে দলে ছিলেন না। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ দল (Bangladesh Cricket Team) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) না খেলায় হতাশ প্রাক্তন অধিনায়ক শাকিব আল-হাসান। তিনি সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর প্রশ্ন এসেছিল, 'বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে না খেলায় আপনি কতটা হতাশ?' জবাবে শাকিব বলেছেন, ‘বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে না দেখা সত্যিই অত্যন্ত হতাশাজনক ছিল। আমাদের দেশের মানুষ ক্রিকেট খুব ভালোবাসেন। ক্রিকেটপ্রেমীরা খেলার দিকে তাকিয়ে থাকেন। আমার মনে হয়, এক্ষেত্রে ভারতকে দোষ দেওয়া উচিত নয়। কারণ, আমাদের দেশের কর্তৃপক্ষই এই পরিস্থিতি তৈরি করেছে। পাকিস্তানের মিথ্যা প্রচারের ফাঁদে পা দেওয়া বড় ভুল হয়েছে। এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে অকারণে জটিলতা তৈরি হয়েছে।’

ভারত-বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে?

শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। আইপিএল (IPL 2026) থেকে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) বাদ পড়ায় বিসিসিআই-এর (BCCI) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সম্পর্ক তলানিতে ঠেকেছে। মুস্তাফিজুরের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে বাদ পড়াকে কেন্দ্র করেই টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য বিসিবি-র উপর চাপ তৈরি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ঢুকে পড়ে পাকিস্তান (Pakistan)। শেষপর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই হয় টি-২০ বিশ্বকাপ। এ প্রসঙ্গে শাকিব বলেছেন, ‘আমি এখনও আশা করি, পরিস্থিতির উন্নতি হবে। অগাস্ট-সেপ্টেম্বরে ভারতীয় দল বাংলাদেশ সফরে গেলে নতুন করে সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে। ক্রিকেট সবসময় দুই দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আমি সত্যিই আশা করি, সেই বন্ধন ফের শক্তিশালী হয়ে উঠবে।’

 

 

ভারতীয় দল বাংলাদেশ সফরে যাবে?

গত বছর অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ সফরে যায়নি ভারতীয় দল। এবার বিসিসিআই বাংলাদেশে দল পাঠাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে শাকিবের আশা পূরণ হওয়া কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ।
যোগ্যতা অর্জন করার পরেও ভারতে ২০২৬ সালের পুরুষদের টি-২০ বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
Read more Articles on
click me!

Recommended Stories

GT Vs RCB: আইপিএল-এর শীর্ষে পৌঁছনোর লড়াই আরসিবি-র, বাধা হবে আমেদাবাদের আবহাওয়া?
Riyan Parag Vaping: ই-সিগারেট খাওয়ায় রিয়ান পরাগের শাস্তি ঘোষণা বোর্ডের, জরিমানায় রাজস্থানের অধিনায়ককে যা দিতে হচ্ছে