Kolkata Knight Riders vs Delhi Capitals: রবিবার চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের খেলা শেষ হয়ে গেল। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারল না কেকেআর।

DID YOU
KNOW
?
প্লে-অফে ৪ দল নির্দিষ্ট
রবিবার চলতি আইপিএল-এ প্লে-অফে ৪ দল নির্দিষ্ট হয়ে গেল। চতুর্থ দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল রাজস্থান রয়্যালস।

IPL 2026: চলতি আইপিএল-এ নিজেদের শেষ ম্যাচে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে ৪০ রানে হেরে গেল কেকেআর। এই ম্যাচের আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। ফলে এই ম্যাচের গুরুত্ব ছিল না। ঘরের মাঠে হেরে গিয়ে ১৪ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সাত নম্বরে থাকল কেকেআর। অন্যদিকে, আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া দিল্লি ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে থাকল। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই মরসুমে ব্যর্থ হল কেকেআর। ফলে দল নিয়ে প্রশ্ন উঠছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দলগত ব্যর্থতায় হার কেকেআর-এর

রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক রাহানে। প্রথমে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২০৩ রান করে দিল্লি। ফের অসাধারণ ব্যাটিং করেন তারকা ওপেনার কে এল রাহুল (KL Rahul)। তিনি ৩০ বলে ৬০ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার অভিষেক পোড়েল (Abishek Porel) ১৮ বলে ২২ রান করেন। সাহিল পারেখ (Sahil Parakh) ১৭ বলে ২৪ রান করেন। অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) ২৫ বলে ৩৯ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। ডেভিড মিলার (David Miller) ১৯ বলে তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। আশুতোষ শর্মা (Ashutosh Sharma) ১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ঘরের মাঠে বড় টার্গেট তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় কেকেআর। রাহানে ওপেন করতে নেমে ৩৯ বলে ৬৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। অপর ওপেনার ফিন অ্যালেন (Finn Allen) ১৩ বলে ২০ রান করেন। মণীশ পাণ্ডে (Manish Pandey) ১৬ বলে ২৫ রান করেন। রভম্যান পাওয়েল (Rovman Powell) ২১ বলে ২৯ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। এর ফলেই হেরে গেল কেকেআর।

দিল্লির বোলারদের সাফল্য

ইডেনে দিল্লির ব্যাটারদের পাশাপাশি বোলারারও ভালো পারফরম্যান্স দেখান। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ২৯ রান দিয়ে তিন উইকেট নেন। লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। মিচেল স্টার্ক (Mitchell Starc) ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। অক্ষর ৩৮ রান দিয়ে এক উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।