Basketball: রবিবার শুরু ৪৫-তম সিনিয়র স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, প্রস্তুতি তুঙ্গে

Published : Nov 27, 2026, 09:11 PM IST
45th Senior State Basketball Championship 2026 Barisha Athletic Club

সংক্ষিপ্ত

Basketball Championship: বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা না হলেও, তরুণ-তরুণীদের মধ্যে বাস্কেটবল বেশ জনপ্রিয়। অনেকেই এই খেলা বেছে নেন। বাংলায় এই খেলার উন্নতির লক্ষ্যে ৪৫-তম রাজ্য সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। রবিবার শুরু হবে এই প্রতিযোগিতা।

Basketball News: পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (WBBA) উদ্যোগে এবং বরিষা অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হতে চলেছে ৪৫তম সিনিয়র স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭। আগামী ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই রাজ্যের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থার দলগুলি অংশগ্রহণ করবে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কলকাতার ময়দানে পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের মাঠ এবং বরিষা অ্যাথলেটিক ক্লাবের মাঠে। পুরুষ বিভাগে মোট ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। অন্যদিকে, মহিলা বিভাগে ১৫টি দল চারটি গ্রুপে বিভক্ত। গ্রুপের প্রথম দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। পুরুষ বিভাগের গ্রুপ বিন্যাস গ্রুপ দল গ্রুপ এ মেট্রো রেলওয়ে এসসি, খালসা ব্লুজ এসি, বিটিএ, মেদিনীপুর জেলা, জেভিয়ার্স ক্লাব গ্রুপ বি ইস্টার্ন রেলওয়ে, বিবিওয়াইএস, ১৯২৩ ছাত্র সমিতি, শিলিগুড়ি বিএ, বীরভূম জেলা গ্রুপ সি রাখি সংঘ, টিবিএস (হুগলি জেলা), জলপাইগুড়ি জেলা, পশ্চিমবঙ্গ পুলিশ স্পোর্টস ক্লাব, চেতলা পার্ক এসি, পুলিশ এসি গ্রুপ ডি সিপিটিএসসি, দক্ষিণ ২৪ পরগনা, এএসসি, বরিষা এসি, বর্ধমান জেলা, এনআরএসএ মহিলা বিভাগের গ্রুপ বিন্যাস গ্রুপ দল গ্রুপ এ ইস্টার্ন রেলওয়ে, হুগলি জেলা, খালসা ব্লুজ এসি গ্রুপ বি রাখি সংঘ, বরিষা এসি, চেতলা পার্ক এসি গ্রুপ সি পুলিশ এসি, বিটিএ, বর্ধমান জেলা, বীরভূম জেলা গ্রুপ ডি ১৯২৩ ছাত্র সমিতি, এএসসি, কলকাতা গুড কাউন্সেল, জেভিয়ার্স ক্লাব

উদ্বোধনী দিনের সূচি: 

২৯ নভেম্বর প্রথম দিন সকাল ৭টা থেকে ম্যাচ শুরু হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই একাধিক আকর্ষণীয় ম্যাচ রয়েছে।

সকালের ম্যাচ: - পুলিশ এসি বনাম বিটিএ (মহিলা) – সকাল ৭টা - রাখি সংঘ বনাম পশ্চিমবঙ্গ পুলিশ স্পোর্টস ক্লাব (পুরুষ) – সকাল ৭টা - মেট্রো রেলওয়ে বনাম জেভিয়ার্স ক্লাব (পুরুষ) – সকাল ৭টা - পুলিশ এসি বনাম হুগলি জেলা (পুরুষ) – সকাল ৮টা ১৫ - নিউ আলিপুর আরএসএ বনাম ২৪ পরগনা (পুরুষ) – সকাল ৮টা ১৫ - ইস্টার্ন রেলওয়ে বনাম হুগলি জেলা (মহিলা) – সকাল ৮টা ১৫ - জেভিয়ার্স ক্লাব বনাম এএসসি (মহিলা) – সকাল ৭টা ৩০ - সিপিটিএসসি বনাম এএসসি (পুরুষ) – সকাল ৮টা ৪৫ সন্ধ্যার ম্যাচ: - বরিষা এসি বনাম চেতলা পার্ক এসি (মহিলা) – বিকেল ৫টা - বরিষা এসি বনাম বর্ধমান জেলা (পুরুষ) – সন্ধ্যা ৬টা - চেতলা পার্ক এসি বনাম জলপাইগুড়ি জেলা (পুরুষ) – সন্ধ্যা ৭টা - ইস্টার্ন রেলওয়ে বনাম ১৯২৩ ছাত্র সমিতি (পুরুষ) – রাত ৮টা - শিলিগুড়ি বিএ বনাম বীরভূম জেলা (পুরুষ) – রাত ৯টা ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর: গ্রুপ পর্বের লড়াই ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পুরুষ ও মহিলা বিভাগের গ্রুপ পর্বের ম্যাচ চলবে। সকাল, দুপুর ও সন্ধ্যার বিভিন্ন সেশনে ম্যাচ আয়োজন করা হবে। ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে, খালসা ব্লুজ, রাখি সংঘ, বরিষা অ্যাথলেটিক ক্লাব, পুলিশ এসি এবং ১৯২৩ ছাত্র সমিতির মতো দলগুলির একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষা

গ্রুপ পর্বের সূচি অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। গ্রুপের প্রথম স্থানাধিকারী দলগুলি A1, B1, C1 ও D1 এবং দ্বিতীয় স্থানাধিকারী দলগুলি A2, B2, C2 ও D2 হিসেবে বিবেচিত হবে। প্রতিযোগিতার নিয়মাবলি পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশন ও বাস্কেটবল ফেডারেশন অব ইন্ডিয়ার (BFI) নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা পরিচালিত হবে। - প্রতিটি গ্রুপের প্রথম দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। - ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে দলগুলিকে মাঠে উপস্থিত থাকতে হবে। - কোনও ম্যাচের ফল নিয়ে প্রতিবাদ জানাতে হলে ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যে কোচ অথবা ম্যানেজারকে লেটারহেডে স্বাক্ষরিত প্রতিবাদপত্র জমা দিতে হবে। - প্রতিবাদের জন্য ১,০০০ টাকা ফি জমা দিতে হবে। প্রতিবাদ গ্রহণযোগ্য না হলে সেই অর্থ ফেরত দেওয়া হবে না। - বিশেষ পরিস্থিতিতে টুর্নামেন্ট কমিটি মাঠ ও ম্যাচের সময় পরিবর্তন করতে পারবে। - প্রতিযোগিতা চলাকালীন টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। রাজ্যের বাস্কেটবল মহলে এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশা তৈরি হয়েছে। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই গ্রুপ পর্বের লড়াই শেষে কোন দলগুলি শেষ আটে জায়গা করে নেয়, এখন সেটাই দেখার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Jasprit Bumrah: সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব মুম্বই ইন্ডিয়ানসের, কী জবাব জসপ্রীত বুমরার?
Rohit Sharma: পাঁচবারের অধিনায়ক রোহিত শর্মাকেই নেতৃত্বে ফেরাল মুম্বই ইন্ডিয়ন্স, আধ ডজনের লক্ষ্যে হিটম্যান