Aaryavir Sehwag and Anvay Dravid: এশিয়া কাপে জাতীয় দলে একসঙ্গে সুযোগ পেলেন সেওয়াগ ও দ্রাবিড় পুত্র, বাবাদের পর এবার ছেলেদের পালা

Published : Oct 30, 2026, 07:32 PM IST
aaryavir sehwag appointed captain of delhi u19 cricket

সংক্ষিপ্ত

Aaryavir Sehwag and Anvay Dravid: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের যে ভারতীয় দল ঘোষণা হয়েছে দেশের দুই প্রাক্তন মহাতারকা ক্রিকেটারদের ছেলের নামও। তাঁরা হলেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যাবীর সেওয়াগে এবং রাহুল দ্রাবিড়ের ছেলে আনভয় দ্রাবিড়।

বাপ কা বেটা... বাবাদের মত এবার ছেলেরাও দেশের জার্সিতে খেলতে নামবেন। বাবাদের মত ছেলেরাও টিম ইন্ডিয়ার টুপিতে সতীর্থ হয়েই নামবেন। আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের যে ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই তাতে রয়েছে দেশের দুই প্রাক্তন মহাতারকা ক্রিকেটারদের ছেলের নামও। তাঁরা হলেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যাবীর সেওয়াগে এবং রাহুল দ্রাবিড়ের ছেলে আনভয় দ্রাবিড়। দলের অধিনায়ক করা হয়েছে লক্ষ্য রাইচন্দানিকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন যশবর্ধন সিং চৌহান।

৫ নভেম্বর থেকে ওমানে শুরু হবে এবারের ছোটদের এশিয়া কাপ

আগামী ৫ থেকে ১৪ নভেম্বর ওমানের মাসকাটে বসছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। ৫০ ওভারের এই প্রতিযোগিতায় খেলবে এশিয়ার আটটি দল। আল আমারাতের ওমান ক্রিকেট অ্যাকাডেমির দু’টি মাঠে হবে সব ম্যাচ। ছোটদের ভারতীয় দল রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপাল। অন্য দিকে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।

বাবাদের পর এবার ছেলেদের পালা

দেশের জার্সিতে একসঙ্গে জুটি বেঁধে খেলে বহু ম্যাচ জিতিয়েছেন ও বাঁচিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ ও রাহুল দ্রাবিড়। এবার পালা তাঁদের ছেলেদের।

কী কারণে দলে সুযোগ পেলেন জুনিয়র দ্রাবিড় ও সেওয়াগ

দলে সুযোগ পাওয়া আর্যাবীর সম্প্রতি নজর কেড়েছেন বিনু মানকড় ট্রফিতে। দিল্লির হয়ে একটি ম্যাচে ১৪৩ বলে ১৭৩ রান করেছিলেন তিনি। দিল্লি প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন শেহওয়াগ-পুত্র। এ বার এশিয়া কাপের মতো বড় মঞ্চে কেমন খেলেন, সে দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। অন্য দিকে, উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন আনভয় দ্রাবিড়। রাহুল দ্রাবিড়ের ছেলে বলে তাঁকে ঘিরেও আগ্রহ কম নয়। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের পারফরম্যান্স দিয়েই নজর কাড়তে চাইবেন আনভয়। দুই তারকা-সন্তানের পাশাপাশি এই দলে রয়েছেন বেশ কয়েক জন প্রতিভাবান তরুণ ক্রিকেটার।

ভারতের খেলা কবে

আগামী ৬ নভেম্বর নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। ৮ নভেম্বর পাকিস্তান এবং ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে তারা। গ্রুপের প্রথম দু’টি দল সেমিফাইনালে উঠবে। ১২ নভেম্বর হবে সেমিফাইনাল। ফাইনাল ১৪ নভেম্বর।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত সবচেয়ে সফল দলগুলির মধ্যে অন্যতম। এখনও পর্যন্ত আট বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারা। এ বার লক্ষ্য নবম খেতাব। তবে তার আগে গ্রুপ পর্বেই পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হবে ভারতকে।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের গ্রুপ পর্বের সূচি

৬ নভেম্বর: ভারত বনাম নেপাল

- ৮ নভেম্বর: ভারত বনাম পাকিস্তান

- ১০ নভেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি

সব ম্যাচই হবে ওমানের আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে। ভারতীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হবে খেলা।

ভারতের ১৫ সদস্যের দল

লক্ষ্য রাইচন্দানি (অধিনায়ক), যশবর্ধন সিং চৌহান (সহ-অধিনায়ক), আর্যাবীর সেওয়াগ, ভিকে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মনল চৌহান, আনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), রজত বাঘেল (উইকেটরক্ষক), ভি যশবীর, আর্যন সাবসানি, মোহিত উলভা, কাব্য প্যাটেল, শ্যাভিন বিনোদ এবং ইশান সুদ।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Axar Patel: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে 'ডাবল', অনন্য নজির অক্ষরের
IPL 2027: আবার সেই ‘হিটম্যান’! মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা, বিরাট খবর