SAFF Championship 2026: সাফ কাপের ফাইনালে মঙ্গলবার, ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত বনাম পাকিস্তান। নিঃসন্দেহে ব্লু-টাইগার্সদের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। প্রসঙ্গত, সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মঞ্চে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় ফুটবল দল। বাংলাদেশের মাটিতে বসেছে চলতি সাফ কাপের আসর।

SAFF Championship 2026: সাফ কাপের ফাইনালে মঙ্গলবার, ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan Final 2026)। নিঃসন্দেহে ব্লু-টাইগার্সদের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। প্রসঙ্গত, সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মঞ্চে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় ফুটবল দল। বাংলাদেশের মাটিতে বসেছে চলতি সাফ কাপের আসর। আর সেই মেগা টুর্নামেন্টের ফাইনালেই মঙ্গলবার সন্ধ্যায়, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ঐতিহাসিক এই লড়াই ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। ইতিমধ্যেই ব্লু-টাইগার্সরা নিজেদের দক্ষতার সঙ্গেই প্রমাণ করেছেন এই টুর্নামেন্টের মঞ্চে। নিঃসন্দেহে অনবদ্য পারফরম্যান্স ভারতের (SAFF Championship 2026)। উল্লেখ্য, শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে অভিযান শুরু করে ব্লু টাইগার্স ব্রিগেড। ফলে, এটি দুই দলের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ হতে চলেছে।

সাফ কাপের ফাইনালে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

সেই ম্যাচে জোড়া গোল করেন মোহনবাগান তারকা সুহেইল আহমেদ ভাট এবং একটি গোল করেন মাংলেনথাং কিপগেন। এরপর মালদ্বীপের বিরুদ্ধেও ১-০ গোলে জয় পায় ভারত। সেই সুবাদেই গ্রুপ বি-র শীর্ষস্থানটি নিশ্চিত করে তারা। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সেই সুহেইল আহমেদ ভাট। ফলে, দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। গোল করেন পিভি বিষ্ণু এবং চিংলেনসানা সিং। অন্যদিকে, আয়োজক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে সাফ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

ব্লু-টাইগার্সদের দিকে তাকিয়ে গোটা দেশ

ভারতের সামনে এবার জোড়া লক্ষ্য। এক হল, দশমবারের জন্য সাফ চ্যাম্পিয়ন হওয়া এবং টানা তিনবার এই ট্রফি জয়ের নজির গড়া। তাহলে ট্রফি জয়ের হ্যাটট্রিকটাও হয়ে যাবে। অন্যদিকে, প্রথমবার ফাইনালে উঠে পাকিস্তানও ইতিহাস তৈরির স্বপ্ন দেখছে। ১৭ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে ফাইনাল ম্যাচ শুরু হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।