Sachin Tendulkar: মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন শারদ পাওয়ার ক্রিকেট মিউজিয়ামে 'ব্যাটোগ্রাফি' নামের এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেছে। এখানে শচীন টেন্ডুলকারের ১৯৭৮ থেকে ২০১৩ পর্যন্ত ক্রিকেট সফরের ২৫টি ব্যাট ও অন্যান্য স্মৃতিচিহ্ন রাখা হয়েছে।
Sachin Tendulkar: সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) জন্য বিশেষ 'ব্যাটোগ্রাফি' আনল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। জানা গেছে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এমসিএ শারদ পাওয়ার ক্রিকেট মিউজিয়ামে ‘ব্যাটোগ্রাফি’ নামের এক অনন্য বিভাগের উদ্বোধন করেছে, যা ভারতরত্ন সচিন তেন্ডুলকারকে উৎসর্গ করা হয়েছে। ১৬ নভেম্বর, একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েককে সঙ্গে নিয়ে এর উদ্বোধন করেন খোদ সচিন তেন্ডুলকার।
সচিন তেন্ডুলকারের জন্য বিশেষ 'ব্যাটোগ্রাফি' আনল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন
একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তাঁর অসাধারণ ক্রিকেট সফরের ২৫টি ব্যাটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে বেছে নেওয়া কিছু হেডগিয়ার ও পোশাক এই ‘ব্যাটোগ্রাফি’-তে রাখা হয়েছে। ২০১৩ সালের ১৬ নভেম্বর, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সচিনের ২০০তম এবং শেষ টেস্ট খেলা শেষ হয়েছিল। আজ সেই দিনের ১৩ বছর পূর্তি। কাকতালীয়ভাবে, ১৯৮৩ সালের ২৭ নভেম্বর এই ওয়াংখেড়েতেই ১০ বছর বয়সী শচীন তাঁর জীবনের প্রথম টেস্ট ম্যাচ দেখেছিলেন এবং তাঁর হিরো ভিভিয়ান রিচার্ডসকে সেঞ্চুরি করতে দেখেছিলেন। একজন ক্রিকেটারের গল্প তাঁর সবচেয়ে কাছের জিনিস অর্থাৎ, ব্যাটের মাধ্যমে তুলে ধরার ভাবনা থেকেই এই ‘ব্যাটোগ্রাফি’ তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি ব্যাট শচীনের জীবন ও ক্যারিয়ারের একেকটা অধ্যায় হিসেবে তুলে ধরা হয়েছে।
বিষয়টা কী?
কিন্তু এই ব্যাটোগ্রাফি বিষয়টি নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। এবার সচিন তেন্ডুলকারের জন্য বিশেষ 'ব্যাটোগ্রাফি' আনল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। জানা গেছে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এমসিএ শারদ পাওয়ার ক্রিকেট মিউজিয়ামে ‘ব্যাটোগ্রাফি’ নামের এক অনন্য বিভাগের উদ্বোধন করেছে, যা ভারতরত্ন সচিন তেন্ডুলকারকে উৎসর্গ করা হয়েছে। ১৬ নভেম্বর, একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েককে সঙ্গে নিয়ে এর উদ্বোধন করেন খোদ সচিন তেন্ডুলকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।










